Nandigram Minority Vote: নন্দীগ্রামে সংখ্যালঘুরাও শুভেন্দুর পাশে! CM-কে স্বাগত জানালেন মমতা-ঘনিষ্ঠ নেতার স্ত্রী-পুত্র

রেজিনগর ও নন্দীগ্রামের ভোট প্রচারে সংখ্যালঘুদের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সংখ্যালঘু ভাইবোনদের বলছি, আর মুখ ফিরিয়ে থাকবেন না। বন্ধুত্বের এটাই সুযোগ।' । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই বার্তার পর প্রচারের শেষ দিন ‘বন্ধুত্বের’ ছবি দেখা গেল নন্দীগ্রামে। উপনির্বাচনের প্রচারের শেষ দিনে মুখ্যমন্ত্রীর ব়্যালির সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে পোস্টার হাতে দেখা গেল সংখ্যালঘুদের।

Advertisement
 নন্দীগ্রামে সংখ্যালঘুরাও শুভেন্দুর পাশে! CM-কে স্বাগত জানালেন মমতা-ঘনিষ্ঠ নেতার স্ত্রী-পুত্রশুভেন্দুর বন্ধুত্ব গ্রহণ করলেন সংখ্যালঘুরা?

রেজিনগর ও নন্দীগ্রামের ভোট প্রচারে  সংখ্যালঘুদের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সংখ্যালঘু ভাইবোনদের বলছি, আর মুখ ফিরিয়ে থাকবেন না। বন্ধুত্বের এটাই সুযোগ।' । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই বার্তার পর প্রচারের শেষ দিন ‘বন্ধুত্বের’ ছবি দেখা গেল নন্দীগ্রামে। উপনির্বাচনের প্রচারের শেষ দিনে মুখ্যমন্ত্রীর ব়্যালির সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে পোস্টার হাতে দেখা গেল সংখ্যালঘুদের। 

মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
প্রসঙ্গত, মুসলিম বিরোধী বলে বারবার বিজেপিকে নিশানা করা হয়। রাজ্যে বিজেপি সরকার আসার পর সেই তকমা ঘুচিয়ে সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে উন্নয়ন বার্তা শোনা গিয়েছে মন্ত্রী, নেতাদের গলায়। কোনও ভেদাভেদে বিশ্বাসী নয় বর্তমান রাজ্য সরকার। উপনির্বাচনের আবহে সেই বার্তা আরও জোরাল করেছেন খোদ মুখ্যমন্ত্রী।  নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনের নন্দীগ্রাম ১ ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়  রোড শো করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ব্লকের হাজরাকাটা রাজরামচক থেকে রোড শো শুরু হয়। প্রথমে হুডখোলা জিপে পরে নিজেই গাড়িতে করে সাধারণ ভোটারদের অভিবাদন গ্রহণ করে এগিয়ে যান সামসবাদ মীরের বাজার পর্যন্ত। রাস্তায় আসার পথে কোথাও উত্তরীয় দিয়ে কোথাও আবার ফুল ছুড়ে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান নন্দীগ্রামবাসী। সংখ্যালঘু পাড়ায় পোস্টার হাতে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেন বাসিন্দারা। পোস্টারে লেখা ছিল, ‘আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি। আমরা বন্ধুত্ব করতে চাই সরকারের সঙ্গে।’

সংখ্যালঘুরা খুললেন পার্টি অফিস
এখানেই শেষ নয়, নন্দীগ্রামে বিজেপির হয়ে পার্টি অফিস খুলতে দেখা গিয়েছে সংখ্যালঘুদেরও। নন্দীগ্রামের কেন্দামারি অঞ্চলের সরবেড়িয়া গ্রামে বিজেপির একটি কার্যালয় তৈরি হয়েছে বাঁশ, ত্রিপল এবং কাপড় দিয়ে। কার্যালয়ের সামনে টাঙানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। রয়েছে উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হাসিমুখের একটি ছবিও। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রাতারাতি ওই কার্যালয়টি বানিয়েছেন স্থানীয় মুসলমান যুবকেরা। বস্তুত, নন্দীগ্রামে সংখ্যালঘুদের তৈরি প্রথম কার্যালয় ওটি। 

শুভেচ্ছা জানালেন আবু তাহেরের স্ত্রী ও পুত্র
রবিবার বিজেপির ব়্যালিতে শুভেন্দু অধিকারীর মাথায় ফুল দিতে দেখা যায় এক সময়ের মমতা-ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা আবু তাহেরের স্ত্রী ও পুত্রকেও। আবু তাহেরের স্ত্রী পুত্রের সঙ্গে কথা বলতেও দেখা যায় শুভেন্দু অধিকারীকে। পরে সংবাদ মাধ্যমের সামনে সেকথা উল্লেখও করেন মুখ্যমন্ত্রী। আবু তাহেরের স্ত্রী আনিশা খাতুন এবং পুত্র ওয়াশিম শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েচেন। পাল্টা মুখ্যমন্ত্রীও তাঁদের ভালো থাকার কথা বলেন।  শুভেন্দু অধিকারী জানান, 'ওয়াশিমকে অনেক ছোটবেলা থেকে চিনি। বাচ্চা ছেলে, জিজ্ঞেস করলাম ওকে, তুই কী করছিস? পড়াশোনা করছে।' আবু তাহেরের স্ত্রী আনিশা খাতুন ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারীকে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা প্রত্যেক মহিলাকে মাতৃশক্তি বলে মনে করি। ভালো করেই নিয়েছি এই সৌহার্দ্য।'

Advertisement

রবিবার মুখ্যমন্ত্রীর মিছিল যাওয়ার রাস্তায় সংখ্যালঘুদের ব্যাপক ভিড় চোখে পড়ে। শুভেন্দুকে স্বাগত জানাতে কাতারে কাতারে সংখ্যালঘু মহিলা পুরুষদের ভিড় জমা হয় রবিবার।  

POST A COMMENT
Advertisement