Ratan Sheikh Encounter: অস্ত্র খোঁজার নাম করে বসে এদিক ও দিক দেখছিল রতন, তারপরেই... কীভাবে এনকাউন্টার? জানাল পুলিশ

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছ’মাসে পাঁচটি এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জের পর সর্বশেষ ঘটনা বীরভূমের নানুরে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তেরা হামলা চালিয়েছিলেন বা পালানোর চেষ্টা করেছিলেন। রবিবার রাজ্যে সর্বশেষ এনকাউন্টারে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে নানুরে কনস্টেবলকে গুলি কাণ্ডের অভিযুক্ত। ৷ জানা গিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে নানুর এলাকায় এনকাউন্টার করা হয়৷ ঠিক কী ঘটেছিল রবিবার নানুরে যে গুলি চালাতে হল পুলিশকে? তার বর্ণনা দিলেন বীরভূমের পুলিশ সুপার (এসপি) ভিদিত রাজ ভুন্দেশ।

Advertisement
অস্ত্র খোঁজার নাম করে বসে এদিক ও দিক দেখছিল রতন, তারপরেই...  কীভাবে এনকাউন্টার? জানাল পুলিশরবিবার কেন এনকাউন্টার হল নানুরে? ঘটনার বর্ণনা দিলেন এসপি

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর গত  ছ’মাসে পাঁচটি এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জের পর সর্বশেষ ঘটনা বীরভূমের নানুরে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তেরা হামলা চালিয়েছিলেন বা পালানোর চেষ্টা করেছিলেন। রবিবার রাজ্যে সর্বশেষ এনকাউন্টারে  পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে নানুরে কনস্টেবলকে গুলি কাণ্ডের অভিযুক্ত। ৷ জানা গিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে নানুর এলাকায় এনকাউন্টার করা হয়৷ ঠিক কী ঘটেছিল রবিবার নানুরে যে গুলি চালাতে হল পুলিশকে? তার বর্ণনা দিলেন বীরভূমের পুলিশ সুপার (এসপি) ভিদিত রাজ ভুন্দেশ। 

কী বলছেন বীরভূমের এসপি?
পুলিশকে গুলি চালানোয় অভিযুক্ত রতন শেখ আচমকা গুলি চালাতেই পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় বলে জানালেন বীরভূমের পুলিশ সুপার (এসপি) ভিদিত রাজ ভুন্দেশ। পুলিশের গুলিতে রতনের মৃত্যুর ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তিনি।  রবিবার নানুরে পুলিশের গুলিতে মৃত্যু হয় রতনের। সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে এসপি বলেন, ‘১৩ নভেম্বর গোপন সূত্রে খবর পেয়ে দুই দুষ্কৃতীকে ধরতে শান্তিনিকেতন থানার পুলিশ বোলপুরের লায়েকবাজারে যায়।’ সেখানেই ৩৬টি মামলায় অভিযুক্ত রতন শেখ কনস্টেবলের উপরে গুলি চালায়। কনস্টেবলের বিশ্বজিৎ দাসের গুলিবিদ্ধ হওয়ার সুযোগে রতন-সহ দুই দুষ্কৃতী পালায়। পুলিশ ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে ও একাধিক দল গড়ে দু’জনের খোঁজ শুরু করে। এসপি বলেন, ‘পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় ও রতন গুলিবিদ্ধ হয়। পুলিশ দ্রুত তার প্রাণ বাঁচানোর জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।’ এসপি জানান, ওই ঘটনাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই ঘটনারও তদন্ত হবে বলে জানান এসপি। ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী তদন্ত, ময়না তদন্তের ভিডিয়োগ্রাফি-সহ আইনি সব প্রক্রিয়া মানা হবে বলেও জানান এসপি ভিদিত রাজ ভুন্দেশ।

যা ঘটেছিল রবিবার
রতন শেখের এনকাউন্টার নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ। ১৩ নভেম্বর বোলপুর মহকুমা আদালত থেকে ছাড়া পেয়েছিলেন রতন। সে দিনই বিকেলে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান। এর পরেই গা ঢাকা দেন বর্ধমানে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে রতনকে গ্রেফতার করে পুলিশ। রতন পুলিশকে জানিয়েছিলেন, ১৩ তারিখ লায়েক বাজারে ঘটনার পরে তিনি কোথায়, কোথায় গিয়েছিলেন। এও জানান, তাঁর সন্ধানে যে অস্ত্রগুলি আছে, সেগুলিও উদ্ধারে পুলিশকে সাহায্য করবেন। এর পরেই ঘটনা নয়া মোড় নেয়।  পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ বলেন, ‘রতন ওই অস্ত্র উদ্ধারের জন্য নানুরের একটি ইটভাটায় নিয়ে যান পুলিশকে। উচকরন পঞ্চায়েত এলাকার মধ্যে তা পড়ে। অস্ত্র খোঁজার মতো করে এ দিক ও দিক দেখছিল। হঠাৎই বসে পড়ে। একটা ফায়ার আর্ম বের করে পুলিশের টিমের দিকে তাক করে গুলি চালায়। যদিও সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। সেল্ফ ডিফেন্সে পাল্টা গুলি চালায় পুলিশও। আবারও গুলি চালানোর চেষ্টা করে রতন। রতনকে নানুরেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

Advertisement

পুলিশ সুপার জানান, ১৩ তারিখ পুলিশ খবর পায় দুই ব্যক্তি, যাঁদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাঁরা এলাকায় রয়েছেন। সেখানে পুলিশের টিম গিয়ে রতন শেখ ও রমেশ লোহারকে দেখতে পান। পুলিশ তাঁদের ধরার চেষ্টা করলে রতন শেখ বন্দুক বার করে গুলি চালান। তাতেই জখম হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। পুলিশের জখম হওয়ার সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যান রতন শেখ। প্রসঙ্গত, অস্ত্র মামলা থেকে চুরি, ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার মতো একাধিক অভিযোগে জেল খেটেছেন রতন। বিভিন্ন সময়ে সিউড়ি, বোলপুর, বর্ধমানে জেলে ছিলেন তিনি। 
 

POST A COMMENT
Advertisement