Nandigram and Rejinagar By Election: নন্দীগ্রাম, রেজিনগরে আজই প্রার্থী দিচ্ছে ঋতব্রত শিবির, প্রতীক না পেলে দুই ক্যাম্পের প্ল্যান B কী?

bangla.aajtak.in-কে বিধায়ক সন্দীপন সাহা জানালেন, আজ বৈঠক রয়েছে। তারপরেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এখন প্রশ্ন হল, জোড়াফুল প্রতীকে কোন শিবির লড়বে? নাকি দুই শিবিরকেই জোড়াফুল প্রতীক ত্যাগ করে নির্দল হিসেবে লড়তে হবে শেষ পর্যন্ত।

Advertisement
নন্দীগ্রাম, রেজিনগরে আজই প্রার্থী দিচ্ছে ঋতব্রত শিবির, প্রতীক না পেলে দুই ক্যাম্পের প্ল্যান B কী?মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও আখরুজ্জামান
হাইলাইটস
  • আজ প্রার্থী ঘোষণা করবে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস শিবির 
  • কোন শিবির জোড়াফুল প্রতীক পাবে, তা ঘিরে এখনও ধোঁয়াশা
  • প্রতীক ইস্যুর প্রশ্নে মেজাজ হারালেন কল্যাণ

জোড়াফুল প্রতীক কারা পাবে, তা এখনও ঝুলে রয়েছে। এদিকে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। দুই কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস শিবির। আজ অর্থাত্‍ সোমবার ওই দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল কংগ্রেস।

আজ প্রার্থী ঘোষণা করবে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস শিবির 

bangla.aajtak.in-কে বিধায়ক সন্দীপন সাহা জানালেন, আজ বৈঠক রয়েছে। তারপরেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এখন প্রশ্ন হল, জোড়াফুল প্রতীকে কোন শিবির লড়বে? নাকি দুই শিবিরকেই জোড়াফুল প্রতীক ত্যাগ করে নির্দল হিসেবে লড়তে হবে শেষ পর্যন্ত। এই প্রশ্নে সন্দীপনের বক্তব্য, 'দেখা যাক, ১৬ তারিখ কী হয়। আমরা নির্দল প্রার্থী কেন দেব? তৃণমূল কংগ্রেস হিসেবেই দুই কেন্দ্রে প্রার্থী দেব। জোড়াফুল প্রতীকেই লড়ব। আজ মিটিং আছে আমাদের, সেখানেই সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আজ আমরা প্রার্থী ঘোষণা করব।'

কোন শিবির জোড়াফুল প্রতীক পাবে, তা ঘিরে এখনও ধোঁয়াশা

বস্তুত, জোড়াফুল প্রতীক কোন শিবির পাবেন, তা নিয়ে ৬ অক্টোবরের আগে কমিশনের ফয়সালা হবে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা। এরই মধ্যে নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে ও রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। কমিশন ১৬ সেপ্টেম্বরের মধ্যে দুই শিবিরের কাছেই কিছু নথি চেয়েছে। ১৭ সেপ্টেম্বর শুনানি হতে পারে। সে ক্ষেত্রে উপনির্বাচনে কোন শিবির জোড়াফুল প্রতীকে লড়বে, তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা কমই।

মোদ্দা বিষয়, দু পক্ষই দাবি করছে, তারা জোড়াফুল প্রতীকে তৃণমূল কংগ্রেস হিসেবে লড়বে। সেটা আদৌ কি সম্ভব? সেই প্রশ্নও থেকে যাচ্ছে। এ ক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম মুখ সন্দীপনের বক্তব্য, প্ল্যান B নিয়ে আজ বৈঠক হবে। সেই বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

প্রতীক ইস্যুর প্রশ্নে মেজাজ হারালেন কল্যাণ

অন্যদিকে মমতাপন্থী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, 'উপনির্বাচনে জোড়াফুল প্রতীকে আমাদের প্রার্থীরাই লড়বেন।'  মমতাপন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করে হলে, তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দুর্ব্যবহার করলেন। প্রতীক ইস্যুতে প্ল্যান B নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কল্যাণ। বললেন,'আপনাদের কোনও কাজ নেই সকাল থেকে? সকাল সকাল ফালতু প্রশ্ন করেন। ফোন তুলেছি বলে যা ইচ্ছে জিগ্গেস করবেন?' তাঁকে নম্র ভাবে যখন বললাম, 'এটাই আমার কাজ। একটু কোঅপারেট করুন।' মুখের ওপর কেটে দিলেন।   

Advertisement

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ৬ অক্টোবর। রেজাল্ট বেরোবে ৯ অক্টোবর। ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্রেই জিতে নন্দীগ্রাম ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে নওদা ও রেজিনগর, এই দুই কেন্দ্রেই জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তিনি শেষ পর্যন্ত রেজিনগর আসনটি ছেড়ে দেন। তাই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।  

POST A COMMENT
Advertisement