Saugata Roy: TMC সাংসদ সৌগতকে দেখে 'চোর চোর' স্লোগান, ছোড়া হল ডিম

বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নিমতা থানা এলাকায় তাঁকে দেখে 'চোর চোর' স্লোগান ওঠে। একইসঙ্গে তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম।

Advertisement
TMC সাংসদ সৌগতকে দেখে 'চোর চোর' স্লোগান, ছোড়া হল ডিমসৌগত রায়কে ঘিরে বিক্ষোভ
হাইলাইটস
  • বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়
  • তাঁকে দেখে 'চোর চোর' স্লোগান
  • গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম

বেনজির বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নিমতা থানা এলাকায় তাঁকে দেখে 'চোর চোর' স্লোগান ওঠে। একইসঙ্গে তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম। গাড়ি থেকে বেরিয়ে এসে কী বললেন সাংসদ?

জানা গিয়েছে, নিমতা থানা এলাকায় একাধিক তৃণমূল কর্মী-সমর্থকের ঘরবাড়ি ভাঙা নিয়ে অভিযোগ পেয়ে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৌগত রায়। কিন্তু নিজেরই সংসদ এলাকায় বিপাকে পড়তে হল তাঁকে। নিমতা থানার কাছেই তাঁর গাড়ি দেখে 'চোর চোর' স্লোগান ওঠে। জড়ো হয় একদল যুবক। গাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময়েই ডিম ছোড়া হয়। ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়। একটা সময়ে গাড়ি থামিয়ে সৌগত রায়কে বাইরে এসে কথা বলতেও দেখা যায়। 

সংবাদমাধ্যমে সৌগত বলেন, 'নিমতা আমার সংসদ এলাকার মধ্যেই পড়ে। সেখান থেকে একাধিক দলীয় কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুরের খবর এসেছিল। ওরা থানায় ডেপুটেশন জমা করতে চেয়েছিল। তাই আমি ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তারপর আমি থানাতেও গিয়েছিলাম। থানা থেকে ফেরার পথে রাস্তায় আমার গাড়ি দেখ একদল ছেলে চোর চোর স্লোগান দিতে শুরু করে। আমি তাই বেরিয়ে এসে ওদের জিজ্ঞেস করলাম যে কাকে তোমরা চোর বলছো। তারপর গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়েছে। এরা সকলে BJP করে।'

স্থানীয়দের একাংশের অভিযোগ, সৌগত রায়কে দুর্নীতি করতে দেখা গিয়েছে তাই ক্ষোভের থেকেই ডিম ছুড়েছে কিছু মানুষ। 

তবে কেবলমাত্র সৌগত রায়ই নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেও 'চোর চোর' স্লোগান উঠেছে সম্প্রতি। তিনি দলের পরাজয়ের পর ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন। সেখানে তাঁকে ঘিরে এমনই বিক্ষোভ দেখা গিয়েছিল। 

 

POST A COMMENT
Advertisement