সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলিফের খবরের শিরোনামে সন্দেশখালি। এবার মাঝরাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল সন্দেশখালি এক নম্বর ব্লকের ন্যাজাট থানার অন্তর্গত খাস সাকদা এলাকায়।
ভিযোগ, শুক্রবার গভীর রাতে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় একদল দুষ্কৃতী। সেই সময় বাড়ির ভিতরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন জুম্মান শেখ। আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি। পরপর গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির ভিতরেও। প্রাণভয়ে ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বাইরে তখন একের পর এক গুলির শব্দ।কিন্তু গুলির আওয়াজ আর বেশিক্ষণ চাপা থাকেনি। শব্দ শুনে আশপাশের বাড়ির মানুষজন একে একে বাইরে বেরিয়ে আসতেই পরিস্থিতি বদলে যায়।
লোকজন বেরিয়ে আসার টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে কোন পথে তারা পালাল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।বিজেপি নেতা জুম্মান শেখের অভিযোগের তীর সন্দেশখালির ত্রাস হিসেবে পরিচিত শেখ শাহজাহান-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
ঘটনার নেপথ্যে কারা রয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন জুম্মান শেখ। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। গোটা ঘটনার পিছনে শাহজাহান বাহিনীর হাত রয়েছে বলে দাবি বিজেপির।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজবাড়ি আউটপোস্টের পুলিশ। বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেন তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে শুরু হয় প্রাথমিক তদন্ত। কারা এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল, কোথা থেকে গুলি চালানো হয়েছিল—সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ।
- তপন মণ্ডল