Mathurapur Incident: মথুরাপুরের TMC সাংসদের অফিস থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ, চলল ভাঙচুর, কী পরিস্থিতি?

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। আর তাতেই ক্ষিপ্ত এলাকাবাসী। বিক্ষুদ্ধ জনতা সাংসদের অফিসের সামনে জড়ো হয়ে অফিসে ভাঙুচার চালায়। তারপর পৌঁছে যায় পুলিশ।

Advertisement
মথুরাপুরের TMC সাংসদের অফিস থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ, চলল ভাঙচুর, কী পরিস্থিতি? সাংসদ বাপি হালদারের অফিস থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ
হাইলাইটস
  • দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে
  • আর তাতেই ক্ষিপ্ত এলাকাবাসী
  • বিক্ষুদ্ধ জনতা সাংসদের অফিসের সামনে জড়ো হয়ে অফিসে ভাঙুচার চালায়

এ যেন পুরো সিনেমা! এলাকার সাংসদের অফিস থেকে শত শত কার্টন ও বাক্সভর্তি ত্রাণসামগ্রী রয়েছে বলে অভিযোগ। সেগুলি উদ্ধার করছে স্থানীয় বাসিন্দারা। তারপরই শুরু অফিস ভাঙচুর। এমনই ঘটনা ঘিরে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। 

সূত্রের খবর, এলাকায় তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। আর তাতেই ক্ষিপ্ত এলাকাবাসী। বিক্ষুদ্ধ জনতা সাংসদের অফিসের সামনে জড়ো হয়ে অফিসে ভাঙুচার চালায়। তারপর পৌঁছে যায় পুলিশ।

স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীদের দাবি, গরিব মানুষের জন্য বরাদ্দ শত শত কার্টন ও বাক্সভর্তি ত্রাণসামগ্রী সাংসদের অফিসে মজুত করে রাখা হয়েছিল। সেগুলি বিতরণ করা হয়নি। আর সেই কারণেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সাংসদের অফিসে জড়ো হয়। ভিতরে প্রবেশ করে ওই ত্রাণসামগ্রী উদ্ধার করে বলে জানা গিয়েছে।

এরপরই বিক্ষুব্ধ জনতা অফিসের কিছু অংশে ভাঙচুর চালায়। সেই কারণে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।


স্থানীয়রা অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ না করে সেগুলি সাংসদের অফিসেই মজুত করে রাখা হয়েছিল।

যদিও এই এলাকায় উত্তেজনা ছডিয়ে পড়ার পর সেখানে পৌঁছে মথুরাপুর থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে খবর। 

পূর্বস্থলী উত্তরের বিধায়ক গ্রেফতার
এই একই ধরনের মামলায় পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক। সরকারি সম্পত্তি চুরির অভিযোগে গ্রেফতার হলেন পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পূর্বস্থলী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে ২৭৫টি ত্রাণের ত্রিপল, ২০টি ফুটবল ও ১৪টি ভলিবল পাওয়া গিয়েছে। 

প্রাক্তন বিধায়ককে থানায় নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাঁর উদ্দেশে 'চোর চোর' স্লোগান দেন। তপনের বাড়ির বাইরে পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী। থানায় জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়।

মাাথায় রাখতে হবে, বিরোধী আসনে থাকার সময় বিজেপি বারবার অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতানেত্রী সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী বিতরণ করেননি। সেগুলি মজুত করে রেখেছেন বা কালোবাজারি করেছেন। আর রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার এই সব অভিযোগের তদন্ত শুরু করেছে। সেই মতো চলছে অভিযান। এমনকী গ্রেফতারিও শুরু হয়ে গিয়েছে। আবার কোনও কোনও জায়গায় সাধারণ মানুষই তৃণমূলের পার্টি অফিস থেকে ত্রাণসামগ্রী উদ্ধার করছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement