Mamata Banerjee: 'মমতা বন্দ্য়োপাধ্যায় হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন,' শুভেন্দুর গুরুতর অভিযোগ

Nandigram News: নন্দীগ্রাম থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
'মমতা বন্দ্য়োপাধ্যায় হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন,' শুভেন্দুর গুরুতর অভিযোগ'মমতা বন্দ্য়োপাধ্যায় হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন', অভিযোগ শুভেন্দু অধিকারীর
হাইলাইটস
  • রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম ১০ নভেম্বর।
  • ভূমি আন্দোলেনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন নন্দীগ্রামের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম ১০ নভেম্বর। নন্দীগ্রামে ভূমি আন্দোলেনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন নন্দীগ্রামের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী।

অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের জন্মদিন পালনে অশান্তির ঘটনায় নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, "ওনারা দুজন পাড়া থেকে বেরোতে পারছেন না। তাই পাড়ার মধ্যেই এসব অশান্তি করছেন।" পটুয়া শিল্পীরা  এরফলে নিজেদের ব্যবসা করতে পারছিলেন না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। 

একই সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "উনি অনেক তথ্য গোপন করেছেন। হলফনামায় তথ্য গোপন করেছেন। নিয়ম অনুযায়ী হলফনামায় তথ্য গোপন করা যায় না। যে অফিসার সেই হলফনামা পাশ করেছেন তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।"

তবে শুধুমাত্র মমতা বন্দ্য়োপাধ্যায় না, গতকাল ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের গ্রেফতারি প্রসঙ্গেও এদিন মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "পরেশ রাম দাস ওখানকার বড় গুন্ডা। সে আদতে জমি মাফিয়া। সরকারি জমি দখল করে বৃদ্ধাশ্রম তৈরি করেছে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই পুলিশ বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে।"

অন্যদিকে, নন্দীগ্রামে মঞ্চ থেকে এদিন শহিদদের স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি TMC ও বামেদেরও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "গত বছর বলেছিলাম, ২০২৬ সালে আমি আসব, কিন্তু চোর তৃণমূলকে পাবেন না। দেখুন সেই কথা মিলেছে কিনা। আজ বলছি, আগামী ১০০ বছরে TMC আসবে না। ওদের নাম ও নিশান দুটোই মিটে গিয়েছে।"
 

 

POST A COMMENT
Advertisement