Chandranath Rath: চন্দ্রনাথ হত্যায় বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার শার্প শুটার সহ ৩

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় এবার গ্রেফতার শার্প শুটার। উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হয়েছে রাজ সিংকে। সে-ই গুলি চালিয়ে হত্যা করে চন্দ্রনাথকে?

Advertisement
চন্দ্রনাথ হত্যায় বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার শার্প শুটার সহ ৩
হাইলাইটস
  • চন্দ্রনাথ রথ হত্যা মামলায় এবার গ্রেফতার শার্প শুটার
  • বালিয়া থেকে গ্রেফতার করা হয়েছে রাজ সিংকে
  • সে-ই গুলি চালিয়ে হত্যা করে চন্দ্রনাথকে?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় এবার গ্রেফতার শার্প শুটার। উত্তরপ্রদেশের বালিয়ায় যৌথ অপারেশন চালিয়ে রাজ সিং নামে এই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা ও যোগী রাজ্যের পুলিশ। ধৃত এই ব্যক্তিই চন্দ্রনাথের উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। ঘটনার পর থেকে বিহারের বক্সারে ঘাপটি মেরে ছিল বলে খবর। আপাতত তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। 

মধ্যমগ্রামের রাস্তায় চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে বক্সার থেকে বালিয়া থেকে রাজ সিং ছাড়াও রয়েছে বিহারের বক্সার থেকে ময়ঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্য। টানা পুলিশি জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে এই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চালাচ্ছে CID এবং এই হত্যা মামলায় গঠিত SIT। 

মূলত ডিজিটাল ফুটপ্রিন্টের উপর ভিত্তি করেই এই ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে CID। প্রত্যেক আততায়ীই ভিন রাজ্যের বাসিন্দা। টেকনিক্যাল সার্ভেলান্সের সাহায্যেই তাদের সন্ধান মিলেছে। 

পুলিশ সূত্রে খবর মিলেছে, চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের নেপথ্যে মোট ৮ জন জড়িত ছিল। খুনের আগে ভালোভাবে রেইকি করা হয়েছিল এলাকার, চন্দ্রনাথের প্রতিদিনের কার্যকলাপও ট্র্যাক করা হয়েছিল। 

তদন্ত যত এগোচ্ছে মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক হত্যা মামলায় একের পর এক তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। পুলিশ সূত্রে খবর, CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, অপারেশনের আগে একটি নিসান মাইক্রা গাড়ি বালি টোলপ্লাজা পার করেছিল। সেই টোলপ্লাজায় UPI মারফত পেমেন্ট করা হয়েছিল বলেও জানা গিয়েছে।  সূত্রের দাবি, ওই UPI ট্রানজাকশনের সূত্র ধরেই এখন অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছিল, সেই অ্যাকাউন্টের মালিক কি শুধুই চালক, নাকি গোটা অপারেশনের মূল চক্রী, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement