৩১ মার্চের মধ্যে রাজ্যে প্রায় ১ লক্ষ চাকরিসোমবার পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এদিন পানীয় জল প্রকল্পের সূচনায় পুরুলিয়ায় গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যে প্রায় ১ লক্ষের কাছাকাছি লোককে চাকরি দেওয়া হবে।
কারা চাকরি পাবেন?
এদিন শুভেন্দু অধিকারী বলেন, "এবার দেখবেন কীভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়। কীভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে লিখিত পরীক্ষায় নিয়োগ করা হয়। ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে শিক্ষক, পুলিশ-সহ আরও সব মিলিয়ে মোট ১ লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। এই নিয়োগ হবে পুরোপুরি মেধা অনুযায়ী স্বচ্ছতা মেনে।" আগামী পরীক্ষাগুলিতে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লেখা পরীক্ষার উপর জোর দেওয়া হবে হলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।
এদিন শুভেন্দু বলেন, যাদের অবৈধ ভাবে OBC করা হয়েছিল, তাঁদের বাতিল করা হয়েছে। এরফলে প্রকৃত OBC-রা নানা জায়গায় সুযোগ পাবে। পুরুলিয়ার সাধারণ মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, "আপনাদের ওই পচা আটা দেওয়া বন্ধ করে দিয়েছি। এবার আপনারা ভালো গম পাবেন।"
পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, গতকালই আয়ুষ্মান ভারত রাজ্যে চালু করে দেওয়া হয়েছে। এতে ৫ লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা ফ্রি'তে পাবেন। আশা কর্মী থেকে শুরু করে সমস্ত নাগরিকরা ৩৮,০০০ হাসপাতালে এবার চিকিৎসার সুবিধা পাবেন।
একইসঙ্গে মানবাজারের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, "তোলাবাজি, সিন্ডিকেট বন্ধ হচ্ছে। তবে বালির দাম একটু বেশি জানি।এক টাকা কেউ তোলা চাইলে আমায় খবর দেবেন।" এরপরেই তিনি বলেন, ‘‘এক বছর পূরণ হলে নাম্বার দেবেন আমাদের। যদি ১০-এ ৯ না পাই, ক্ষমা চাইব আপনাদের কাছে।’’
অন্যদিকে, পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়েই আগামীকাল মনসা পুজোয় বাঁকুড়া-পুরুলিয়ায় ছুটি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। বন্ধ থাকবে স্থানীয় প্রশাসনিক সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড ও কর্পোরেশনের দফতরও। মঙ্গলবার দুপুর ২টো থেকে বন্ধ থাকবে অফিসগুলি।