Annapurna yojana: 'প্রকৃত প্রাপকরাই যেন পান', অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কী বললেন শুভেন্দু?

Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা সহ আরও ৬টি যোজনা যেন সঠিক প্রাপকদের কাছেই যায়, সেই বিষয়টি নিশ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী।

Advertisement
'প্রকৃত প্রাপকরাই যেন পান', অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কী বললেন শুভেন্দু?অন্নপূর্ণা-সহ ৬টি সরকারি প্রকল্প নিয়ে নতুন ঘোষণা শুভেন্দু অধিকারীর
হাইলাইটস
  • রাজ্য জুড়ে সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত অন্নপূর্ণা ভাণ্ডার।
  • গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কবে পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।
  • ভেরিফিকেশনের পরেই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা।

এই মুহূর্তে রাজ্য জুড়ে সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত অন্নপূর্ণা ভাণ্ডার। বিশেষ করে মহিলাদের মধ্যে এখন নিত্যদিনের আলোচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কবে পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। বস্তুত, চলতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না আসাতেই চিন্তায় পড়েছেন মহিলাদের একাংশ। যদিও রাজ্য সরকারের তরফে আগেই শোনানো হয়েছে আশ্বাসবাণী। সাফ জানানো হয়েছে, ভেরিফিকেশনের পরেই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা।

তবে গত ১০ অগাস্ট এ বিষয়ে একটি স্পষ্টীকরণ করতে অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়ার কথা জানাবেন বলেছিলেন  শুভেন্দু অধিকারী। তবে এখনও তেমন কোনও ক্রাইটেরিয়ার ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। যদিও অগাস্ট মাসের শুরুতেই জানানো হয়েছিল ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। কিন্তু রাজ্যের বহু মহিলা এখনও ধন্দে রয়েছেন। এমতাবস্থায় ফের একবার অন্নপূর্ণা যোজনার নাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১১ অগাস্ট, মঙ্গলবার বিকেলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানেই উঠে আসে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, "৬টি ফ্ল্যাগশিপ প্রজেক্ট যেন প্রকৃত প্রাপকদের কাছে যায়। এরমধ্যে প্রথমটি হল অন্নপূর্ণা যোজনা, দ্বিতীয় আয়ুষ্মান ভারত, এবং যারা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। তৃতীয় হল বিকশিত ভারত ভিবিজিরামজি, চতুর্থত প্রধানমন্ত্রী আবাস। ইতিমধ্যেই ২৫ লক্ষ বাড়ির নাম নথিভুক্ত করা হয়েছে। পঞ্চমত, সূর্যঘর যোজনা। আমাদের ১ লক্ষ টার্গেট দেওয়া হয়েছে, আমরা ৪ লক্ষের লক্ষ্যমাত্রা নিয়েছি। এছাড়া জল জীবনের মিশনের কাজও সম্পন্ন করতে হবে।"

কারা এই যোজনার টাকা পাবেন?

 

সূত্র মারফত জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার প্রথম এবং দ্বিতীয় কিস্তি যাঁরা পেয়েছিলেন, তাঁরা অগাস্টের কিস্তির টাকা এখনও পাননি। তবে ১৭ অগাস্ট সেই কিস্তির টাকা এঁরাই প্রথম পাবেন। এঁদের ১৭ অগাস্ট টাকা ঢুকে যাওয়া প্রায় নিশ্চিত। তবে যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকেন, তবে তাঁদের তাঁরা ভেরিফিকেশনে বাদ যেতে পারেন। 

Advertisement

এছাড়া যাঁরা ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, যাঁদের সব নথি ঠিক রয়েছে, যাঁদের অ্যাপ্লিকেশন গৃহীত হয়েছে, তাঁরাও ১৭ অগাস্ট টাকা পেয়ে যাবেন বলেই জানা যাচ্ছে। কিন্তু সবাই যে ১৭ তারিখই টাকা পাবেন, এমন বিষয় নয়। বরং গোটা মাস জুড়েই ধীরে ধীরে সকলের অ্যাকাউন্টে টাকা যাবে।

POST A COMMENT
Advertisement