Tarapith Hotel Closed: অগ্নিকাণ্ডের জেরে কড়া প্রশাসন, তারাপীঠে বন্ধ ১৫টি হোটেল

তারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবারই হোটেলের মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। এ বার, হোটেলের মালিক প্রবীর পালকেও গ্রেফতার করেছে পুলিশ। এদিকে তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জেরে এবার ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দিল প্রশাসন। আজ থেকেই এই ১৫ টি হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে।

Advertisement
অগ্নিকাণ্ডের জেরে কড়া প্রশাসন, তারাপীঠে বন্ধ ১৫টি হোটেল কৌশিকী অমাবস্যার আগেই কড়া প্রশাসন

তারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবারই হোটেলের মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। এ বার, হোটেলের মালিক প্রবীর পালকেও গ্রেফতার করেছে পুলিশ। এদিকে তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জেরে এবার ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দিল প্রশাসন। আজ থেকেই এই ১৫ টি হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে। 

তারাপীঠে কোন কোন হোটেল বন্ধ হচ্ছে? 
তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন রামপুরহাটের SDO। এই হোটেলগুলিতে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা, দমকলের সার্টিফিকেট। একাধিক অনিয়মের অভিযোগে তারাপীঠে এই ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 'হোটেলগুলিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, নোটিস পাঠানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি', জানান রামপুরহাটের SDO-র।  তারাপীঠে যে হোটেলগুলি বন্ধ হচ্ছে তারমধ্যে রয়েছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস,সন্দীপ লজ, কেশরী লজ, দত্ত ভবন।

প্রসঙ্গত, সোমবার সকালে তারাপীঠ মন্দিরের ঠিক সামনে একটি বেসরকারি হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয় পুণ্যার্থীদের। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। এই আকস্মিক দুর্ঘটনায় গোটা রাজ্যজুড়ে নেমেছে শোকের ছায়া। প্রাথমিক তদন্তে দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। তবে হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা এবং তা সঠিকভাবে কাজ করেছিল কিনা, তা তদন্ত সাপেক্ষ। মর্মান্তিক এই ঘটনার পর হোটেলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ও তীর্থযাত্রীরা। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এর মাঝেই আজ ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হল।

পঞ্জিকা অনুসারে, এ বছর কৌশিকী অমাবস্যা পড়েছে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আর এই অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল পর্যন্ত। কৌশিকী অমাবস্যা বললেই মনে পড়ে যায় তারাপীঠের কথা। ভাদ্র মাসের এই অমাবস্যার জন্য সারা বছরের অপেক্ষা থাকে ভক্তদের। বিশ্বাস করা হয়, এই বিশেষ দিনে মা তারার কাছে মন থেকে কিছু চাইলে খালি হাতে ফিরতে হয় না। এবার কৌশিকী অমাবস্যার আগেই হোটেলগুলির নিরাপত্তার বিষয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন।  তারাপীঠের বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ, মৃত্যুর ঘটনার পর কড়া পদক্ষেপ করেছেন বীরভূম জেলা শাসক। তারাপীঠের প্রতিটি হোটেল, গেষ্ট হাউস ও হোমস্ট্রে গুলিতে স্থায়ী অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিন।

Advertisement

বীরভূম জেলা শাসক ধবল জৈন একটি নির্দেশিকা জারি করে এই নির্দেশ দেন। পাশাপাশি হোটেল হোমস্ট্রে ও গেষ্ট হাউস গুলিতে বিদ্যুতের কানেকশান গুলিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তারাপীঠে কৌশিকী অমাবস্যার আগে বিশেষ অডিট, হোটেল-লজে বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখবে প্রশাসন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে বাড়তে চলেছে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়। তার আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড় পদক্ষেপ বীরভূম জেলা প্রশাসনের। তারাপীঠের হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে-সহ পুণ্যার্থী ও দর্শনার্থীদের থাকার বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক ব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা নিয়ে বিশেষ অডিটের নির্দেশ দেওয়া হয়েছে।

১৭ অগাস্টের নির্দেশিকায় বীরভূমের জেলা শাসক জানিয়েছেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা এবং আসন্ন কৌশিকী অমাবস্যায় বিপুল জনসমাগমের কথা মাথায় রেখেই এই বিশেষ অডিটের সিদ্ধান্ত। লক্ষ্য, তারাপীঠে থাকা হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠানে নিরাপদ বৈদ্যুতিক পরিকাঠামো এবং কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা। এই অডিটের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন রামপুরহাটের এসডিও বা তাঁর প্রতিনিধি, এসডিপও , WBSEDCL-এর প্রতিনিধি, বীরভূমের ডিভিশনাল ফায়ার অফিসার, পিডাব্লিউডি এলেক্ট্রিক এবং সিভিল বিভাগের প্রতিনিধি, TRDA-র প্রতিনিধি-সহ আরও কয়েকজন।


 

POST A COMMENT
Advertisement