হুগলিতে TMC নেতার বিরুদ্ধে ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

TMC নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ২৯ লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত।

Advertisement
হুগলিতে TMC নেতার বিরুদ্ধে ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার অভিযুক্তহুগলিতে TMC নেতার বিরুদ্ধে ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
হাইলাইটস
  • ফের পুলিশের হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা।
  • রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতারণার অভিযোগ।
  • জাঙ্গিপাড়া থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ।

ফের পুলিশের হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতারণার অভিযোগে হুগলির জাঙ্গিপাড়া থেকে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রমেশ পাত্র।

অভিযোগকারী তন্ময় বারুই জানান, তিনি ‘আদ্রা-বিলাসপুর কো-অপারেটিভ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি লিমিটেড’-এর সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সেই সময় রমেশ পাত্র বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ব্যবহার করে সরকারি ও প্রশাসনিক বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ।

তন্ময় বারুই-এর দাবি, সুবিধা পাওয়ার প্রতিশ্রুতিতে তিনি রমেশ পাত্রকে অনলাইনে প্রায় ১৬ লক্ষ টাকা এবং ক্যাশে একাধিক কিস্তিতে প্রায়  ১৩ লক্ষ টাকা দেন। কিন্তু পরে অভিযুক্ত ওই নেতা তাঁকে হুমকি দিতে শুরু করেন বলেও অভিযোগ। এমনকি তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি।

ঘটনার পরেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তন্ময় বারুই। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণ পাওয়ার পরই পুলিশ রমেশ পাত্রকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই প্রতারণা চক্রের সঙ্গে অন্য কোনও প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা থেকে সরে যেতেই তৃণমূল নেতাদের একের পর এক কীর্তি সামনে আসছে। দিকে দিকে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছেন স্থানীয় নেতারা। আবার কোথাও'জনতার ভয়ে' কাটমানি নেওয়া টাকা ফেরত দিচ্ছেন নেতারা। সব মিলিয়ে সরকার পড়তেই একের পর এক দুর্নীতিবাজ নেতাদের পর্দাফাঁস হওয়া শুরু হয়েছে।


 

POST A COMMENT
Advertisement