লোকসভায় এরাজ্যে ৪২-এর মধ্যে ৪০টা আসন জিতবে, দাবি কল্যাণেরচলতি বছরে ৪ মে'তে রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ক্ষমতার গদি থেকে সরতেই ভেঙে খান খান হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, মমতাপন্থী তৃণমূলের ভবিষ্যৎ এখনও রয়েছে প্রশ্নের মুখে। তবে এমতাবস্থাতেও বড় দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি, মুর্শিদাবাদে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মুর্শিদাবাদের তিনটি আসনেই জিতবে 'ইন্ডিয়া জোট'। বহরমপুরে এই দাবি করেছেন তিনি। জানিয়েছেন, 'এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে ইন্ডিয়া অ্যালায়েন্সে হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়েই লড়ব আমরা।' তাঁর দাবি, মুর্শিদাবাদ থেকে তিনটি সাংসদ আসনেই জয় পাবে 'ইন্ডিয়া জোট'। তাঁর কথায় 'মুর্শিদাবাদ জেলা থেকে তিনটে এমপি আমরা বার করব।'
তবে শুধু মুর্শিদাবাদ নয়, একইসঙ্গে গোটা রাজ্যের পরিসংখ্যানও উল্লেখ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪০টি আসনেই জয়লাভ করবে দল। অন্যদিকে, ঋতব্রত শিবিরকে কটাক্ষ করে কল্যাণ বলেন, "ডেমোক্র্যাটিকটা... ওকে দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। ইয়ে দিয়ে দেখতে হচ্ছে। দেখতেও পাওয়া যাচ্ছে না।"
তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন NCPI সাসংদ আবু তাহের। তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি সব বলে দেয়, মুর্শিদাবাদের মানুষের সব ভোটাধিকার যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে, তাহলে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের ছেলেকে জেতাতে পারত। এই লোকটা অত্যন্ত বেহায়া, নির্লজ্জ।" একFসঙ্গে তিনি বলেন, "মুর্শিদাবাদে এসে দাদাগিরি চলবে না। মুর্শিদাবাদের মানুষ যাকে সব সময় পাশে পায় তাকেই বেছে নেয়। মুর্শিদাবাদের মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে। মাইনোরিটি অধ্যুষিত জেলা বলে যা ইচ্ছে তাই বলবে কল্যাণ, আর হয়ে যাবে, এটা হতে পারে না।"