ভিডিও বার্তায় আদালত চত্বরের জনতাকে বিজেপির মহিলা কর্মীদের ভিড় বলে দাবি করেছেন মহুয়াTMC-র সাংসদ, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতিদের দেখলেই পচা ডিম, টম্যাটো ছুড়ে মারা হচ্ছে। আদালতে হাজির দিতে যাওয়ার পথে পুলিশের উপস্থিতিতেই ছোড়া হচ্ছে ডিম, টম্যাটো। ২০২৬-এ রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার এসেছে। আর সেই পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের উপর মানুষের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। তৃণমূলের অনেক জনপ্রতিনিধি আবার আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার জন্য অথবা যাঁরা টাকা পেয়েছেন সেই সমস্ত মানুষদের থেকে কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ ছিল। চাপে পড়ে সেই সমস্ত জনপ্রতিনিধিদের অনেকেই গুনে গুনে টাকা ফেরত দিচ্ছেন। এবার এক তৃণমূল সাংসদের জন্য আদালত চত্বরে ডিম, টম্যাটো নিয়ে হাজিরা দিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। যদিও এদিন সেই তৃণমূল সাংসদ হাজিরা দিতে আদালতে আসেননি। আদালত চত্বরে হাজিরা দেওয়া বিজেপির মহিলা মোর্চার সদস্যরা জানালেন কেন তাঁদের ক্ষোভ।
প্রকাশ্যেই তারা বললেন, তৃণমূল সাংসদের জন্য তাঁরা অপেক্ষা করছেন ডিম, কলা, টম্যাটো নিয়ে। আমরা যে তৃণমূল সাংসদের কথা বলছি তিনি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলার হাজিরা দেওয়ার কথা ছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। যেকোনও কারণবশত তিনি কৃষ্ণনগর জেলা আদালতে আসেননি। মহুয়াকে লক্ষ্য করে আদালত চত্বরে ডিম এবং টম্যাটো ছুড়তে জড়ো হয়েছিল বিজেপির মহিলা কর্মীরা। এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রতিক্রিয়া দেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
উপস্থিত সমস্ত বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশ্যে মহুয়া জানান, উপস্থিত প্রত্যেকটি বিজেপি কর্মীর বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন। থানা অভিযোগ না নিলে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবেন বলে জানিয়ে দেন তৃণমূল সাংসদ।
ভিডিও বার্তায় আদালত চত্বরের জনতাকে বিজেপির মহিলা কর্মীদের ভিড় বলে দাবি করেছেন মহুয়া। ভিডিওতে তাঁদের সকলকে তিনি চিনে নিয়েছেন। নেতারা তাঁদের আদালত চত্বরে পাঠিয়েছিলেন! সেই অভিযোগ করে মহুয়া পুলিশের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন। যারা ডিম, টম্যাটো হাতে আদালত চত্বরে গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলেন। যদি পুলিশ অভিযোগ না নেয়, তাহলে আদালতের দ্বারস্থ হবেন তিনি। সেই হুঁশিয়ারিও দেন তিনি। থানা অভিযোগ না দিলে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট পর্যন্ত তাঁদের টেনে নিয়ে যাবেন বলে জানিয়ে দিলেন। কোন কোন ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করবেন, তাও সামাজিক মাধ্যমে জানান সাংসদ।
রিপোর্টারঃ সুরজিৎ দাস