দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও

কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও। গতকাল শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা হাওয়ার দাপট ছিল। আজ সোমবার সেই দাপট আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Advertisement
দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাওদক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস
হাইলাইটস
  • কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।
  • দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও।
  • আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা।

কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও। গতকাল শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা হাওয়ার দাপট ছিল। আজ সোমবার সেই দাপট আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা

IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না।

তাপমাত্রার দিক থেকে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। 

সোমবার সকালে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।

আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। গত ২৪ ঘণ্টায় শহরে খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ প্রায় ০.১ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার কয়েকটি জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার এক বা দুটি জায়গায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে IMD।

এছাড়াও, বীরভূম জেলায় এক-দুই জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে এক-দু’টি স্থানে বজ্রপাত সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

POST A COMMENT
Advertisement