Rain Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, পুজোয় বৃষ্টির চান্স কতটা?

Low Pressure area: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আবার আজ নিম্নচাপ গঠন হতে পারে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকার উপরিতলে।

Advertisement
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, পুজোয় বৃষ্টির চান্স কতটা?
হাইলাইটস
  • রাজ্য থেকে ক্রমশ বিদায় নিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
  • আগামী আরও কয়েকদিন এই প্রক্রিয়া চলবে।
  • দক্ষিণ বাংলাদেশের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উপরে একটি ঘূর্ণাবর্তের ভ্রুকুটি রয়েছে।

রাজ্য থেকে ক্রমশ বিদায় নিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী আরও কয়েকদিন এই প্রক্রিয়া চলবে। এরইমধ্যে পুজোর সময়ে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি। IMD বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উপরে একটি ঘূর্ণাবর্তের ভ্রুকুটি রয়েছে।

আবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকার উপরিতলের ঘূর্ণাবর্তটি বর্তমানে এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে, অক্টোবরের ১৩ তারিখের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

IMD জানাচ্ছে, আজ উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকা শুষ্ক থাকবে। অর্থাৎ খুব বেশি বৃষ্টির সম্ভাবনা এদিন নেই। তবে আগামীকাল থেকে পরপর ৩ দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতার মতো জেলাগুলিতে কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে খুব বেশি ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টির শঙ্কা নেই।

কলকাতায় আবহাওয়া কেমন থাকতে পারে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন হয়ে উঠতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৫৯ শতাংশ। গতকাল কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।


 

POST A COMMENT
Advertisement