রিলায়েন্সের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীরবুধবার বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই স্মৃতিমন্দিরে যান তিনি। স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্য দান করেন। পরে ঈশ্বরচন্দ্রের বাবা-মার নবনির্মিত আবক্ষ মূর্তিও উন্মোচন করেন। স্মৃতিমন্দির থেকে বেরিয়ে ভগবতী হাইস্কুলে যান। পরে হাইস্কুল মাঠে সভায় যোগ দেন।
ঘাটালের জন্য এই বছরে ১২০০ কোটি টাকা মঞ্জুর
বীরসিংহের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানা করেন পূর্বতন সরকারকে। তিনি বলেন, ‘বিগত সরকারের ভুল নীতির জন্য শিক্ষা-স্বাস্থ্যে আমরা পিছিয়ে। বাল্য বিবাহে দেশে ১ নম্বরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। কিন্তু এই সরকারের আমলে সব ক্ষেত্রে উন্নয়ন হবে। পরের বছর জুনের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের বেশিরভাগ কাজ সম্পূর্ণ করতে হবে। ৫০ শতাংশ টাকা কেন্দ্র দেবে, বাকি রাজ্য। এর মধ্যে এ বছর ১২০০ কোটি টাকা মঞ্জুর করা হবে।’
রিলায়েন্স এ রাজ্যে অনেক বড় বিনিয়োগ করবে
বীরসিংহের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, ‘রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। রিলায়েন্স এ রাজ্যে অনেক বড় বিনিয়োগ করছে। কলকাতায় অনেক বড় টিম পাঠিয়েছে রিলায়েন্স। আজ তাঁদের প্রতিনিধি দল আসছে শহরে।’ সেই কারণে তিনি দ্রুত কলকাতায় ফিরছেন বলেও মঞ্চ থেকে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।
স্বপ্ন পূরণের অঙ্গীকার
বীরসিংহের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'পাঁশকুড়া থেকে ঘাটালের ইড়পালা পর্যন্ত রেল লাইনের জমি আটকে রেখেছিল আগের সরকার। আমরা সেই জমির ব্যবস্থা করেছি। যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে আপনারা আমাদের এনেছেন, সেই আশা পূরণ করব।'
বিদ্যাসাগরের বই কিনতে বললেন
বুধবার পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে রাজ্যের লাইব্রেরিগুলিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইপত্র রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।