Coming 7 Days Weather Forecast: আগামী ৭ দিন ফের বৃষ্টি না ভ্যাপসা গরম? ২৩ জেলার আবহাওয়ার আপডেট জেনে নিন

টানা বৃষ্টির পর কিছুটা স্বস্তি। শনিবার বিকেলের পর বৃষ্টির দাপট কমেছে শহরে। রবিবার সকালেও কলকাতার আকাশ তুলনামূলক পরিষ্কার। তবে এই স্বস্তি কতক্ষণ স্থায়ী হবে? ফের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

Advertisement
আগামী ৭ দিন ফের বৃষ্টি না ভ্যাপসা গরম? ২৩ জেলার আবহাওয়ার আপডেট জেনে নিনদুর্যোগের আশঙ্কা কতটা? জানাল হাওয়া অফিস

টানা বৃষ্টির পর কিছুটা স্বস্তি। শনিবার বিকেলের পর বৃষ্টির দাপট কমেছে শহরে।  রবিবার সকালেও কলকাতার আকাশ তুলনামূলক পরিষ্কার। তবে এই স্বস্তি কতক্ষণ স্থায়ী হবে? ফের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
পুজোর আগে এবার ধীরে ধীরে বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। আকাশ মূলত মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির দাপট কমবে এবং সোমবার থেকে উত্তরবঙ্গেও পরিস্থিতির উন্নতি হবে। তবে বৃষ্টির পরিমাণ কমলে দিনের বেলায় ভ্যাপসা গরম ও অস্বস্তি ফের বাড়তে পারে। 

কোনও সতর্কতা রয়েছে?
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতেও পারে। দু'-একটি জায়গায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা নেই। বর্তমানে মৎস্যজীবীদের জন্যেও কোনও সতর্কতা জারি হয়নি। সেপ্টেম্বরের শেষে ঝড়বৃষ্টির দাপটে আর ভোগান্তি পোহাতে হবে না বাংলায়। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর অবশেষে এই মাসে বৃষ্টি থেকে মিলবে রেহাই। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে সেই নিম্নচাপটি উত্তর ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ফলে পুজোর আগে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের এক-দুই জেলার কিছু অংশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আজ থেকেই বৃষ্টির পরিমাণ আরও কমবে। আকাশ মূলত মেঘলা থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই।

Advertisement

উত্তরবঙ্গে এখনও বৃষ্টি
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আজ মোটের ওপর উত্তরবঙ্গের সব জেলাতেই  বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে দুর্গাপুজোর আগে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে।

কলকাতা নিয়ে পূর্বাভাস
কলকাতায় রবিবার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার জন্য কোনও সতর্কতা নেই। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।

সেপ্টেম্বর মাসের বাকি কটা দিনে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত ৪/৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য দিকে, বৃষ্টির দাপট কমতেই তাপমাত্রার ওঠানামাও শুরু হতে পারে। মেঘ কেটে গেলে দিনের বেলায় ভ্যাপসা গরম কিছুটা বাড়তে পারে। ফলে বৃষ্টি কমলেও অস্বস্তি পুরোপুরি কাটবে না।

POST A COMMENT
Advertisement