Weekly Weather Forecast: সোম থেকেই পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি, হবে বৃষ্টিও; কোন জেলায় কেমন আবহাওয়া?

ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। হাওয়া অফিস সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে। বাংলা নববর্ষে কেমন থাকবে রাজ্যের ২৩টি জেলার আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।

Advertisement
সোম থেকেই পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি, হবে বৃষ্টিও; কোন জেলায় কেমন আবহাওয়া? ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। হাওয়া অফিস সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে। বাংলা নববর্ষে কেমন থাকবে রাজ্যের ২৩টি জেলার আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।

হাওয়া অফিসের আপডেট
বাংলা নববর্ষের শুরুতেই রাজ্যে ফের বাড়তে চলেছে গরমের দাপট । বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা দ্রুত বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া পূর্বাভাস  অনুযায়ী, আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া আরও অস্বস্তিকর হয়ে উঠবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।  তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
১৪ থেকে ১৭ই এপ্রিল দাবদাহে পুড়বে পশ্চিমের জেলাগুলি। আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ায় গরম এবং অস্বস্তি বাড়বে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার ও বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার গরম ও অস্বস্তি আরও বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা রয়েছে। হাওয়া অফিস বলছে, ১৪ এপ্রিলের পর কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম কমবে না, বরং তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে।  মঙ্গলবার ও বুধবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে।  এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতার প্রভাব বেশি অনুভূত হবে। এই জেলাগুলিতে দিনের বেলায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আর্দ্রতার কারণে গরম আরও বেশি অনুভূত হবে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে।

Advertisement

উত্তরবঙ্গে বৃষ্টি
দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রা বাড়ছে, তখন উত্তরবঙ্গে  আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে গত কয়েক দিনের মতো বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা-সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতার পরিস্থিতি
রবিবার তিলোত্তমার আকাশ মূলত পরিষ্কার থাকলেও বেলার দিকে আংশিক মেঘলা হতে পারে। কলকাতায় এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ হওয়ায় ঘামের হাত থেকে নিস্তার নেই। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।  আগামী তিন-চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। 

POST A COMMENT
Advertisement