লিচু চাষে বিহারকে টেক্কা দিল বাংলা, চাষিদের থেকে ভাল ফলনের 'সিক্রেট' জানল bangla.aajtak.in

লিচু চাষে লাভের মুখ দেখলেন কৃষকেরা। চলতি বছরে সিজন শেষে দেখা গেল প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফলন হয়েছে বাংলায়। কীভাবে বাংলার লিচু চাষিরা এই সাফল্য পেলেন, খোঁজ নিল bangla.aajtak.in

Advertisement
লিচু চাষে বিহারকে টেক্কা দিল বাংলা, চাষিদের থেকে ভাল ফলনের 'সিক্রেট' জানল bangla.aajtak.inলিচু চাষে বিহারকে টেক্কা দিল বাংলা
হাইলাইটস
  • বিহারে লিচু উৎপাদন কম হলেও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লিচুর ফলন হয়েছে বাম্পার।
  • বাজারে মিলছে শেষ মরশুমের লিচু, ফলে দামও রয়েছে চড়া।
  • চাষিদের সঙ্গে কথা বলে খোঁজ নিল bangla.aajtak.in।

লিচু চাষে বিহারকে টেক্কা দিল বাংলা। চলতি বছরে বিহারে লিচু উৎপাদন কম হলেও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লিচুর ফলন হয়েছে বাম্পার। যদিও গাছ এখন সবই ফাঁকা। বাজারে মিলছে শেষ মরশুমের লিচু, ফলে দামও রয়েছে চড়া। কিন্তু ঠিক কোন ম্যাজিকে বাংলার চাষিরা লিচু চাষে বিহারকে মাত দিল? চাষিদের সঙ্গে কথা বলে খোঁজ নিল  bangla.aajtak.in। 

সদ্য শেষ হওয়া লিচুর সিজনে জঙ্গিপুর, মালদা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, লালগোলা এলাকায় ব্যাপক পরিমাণে লিচু চাষ হয়েছে। বেশ কিছু কৃষকরা বলছেন প্রত্যাশার চেয়েও বেশি পরিমাণে লিচু পেয়েছেন তাঁরা। তবে এর পিছনে কী কারণ রয়েছে, তা জেনে নেওয়া যাক।

লিচু চাষিরা জানাচ্ছেন, এবারের দুর্দান্ত আবহাওয়ার কারণেই লিচুর ফলন ভালো হয়েছে। অনুপ দাস নামে লালগোলার এক লিচু চাষি জানিয়েছেন, "পরিচর্যা আমরা প্রতি বছরই সবচেয়ে ভালো করতে চেষ্টা করি, এবারও তাই করেছি। কিন্তু এবার আবহাওয়া অত্যন্ত ভালো ছিল। সেই কারণে ফলনের পরিমাণ ভালো হয়েছে। যে সময় ফুল থেকে গুটি হয়, সেই সময় ঝড় না হওয়ায় ফলন খুব ভালো হয়েছে।"

রাজারামপুরের বিশ্বজিৎ দাস নামে চাষি এ প্রসঙ্গে বলেন, "ওই সময় আবহাওয়া খুব ভালো ছিল। আসলে আবহাওয়ার উপরেই লিচুর ফলন বিরাট অংশে নির্ভর করে। যদি খুব গরম হয়, তাহলে লিচুর চাষ ক্ষতিগ্রস্ত হয়। আবার বেশি বৃষ্টি হলে বা মুকুল আসার পরেই বৃষ্টি হলেও লিচু চাষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এবার আবহাওয়া কোনও বাধ শাধেনি। উল্টে গুটি আসার পরে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে, যা আসলে লিচু ফলনের জন্য অত্যন্ত উপকারী।" তবে আবহাওয়া ছাড়াও, ফলন বাড়াতে ভিটামিন (গাছের), পোকামাকড় মারার জন্য ওষুধ ইত্যাদি স্প্রেও করা হয় বলে জানান তিনি।

উল্লেখ্য বাংলা থেকে বিপুল পরিমাণে লিচু দেশের বিভিন্ন রাজ্যেও রফতানি করা হয়। এবার পশ্চিমবঙ্গের ভালো ফলনের প্রভাব বাজারেও দেখা যাচ্ছে। এ বছর বিহারে লিচুর উৎপাদন তুলনামূলকভাবে কম, কিন্তু তা সত্ত্বেও দাম উল্লেখযোগ্যভাবে বাড়েনি। এর প্রধান কারণ হল পশ্চিমবঙ্গ থেকে লিচুর ধারাবাহিক সরবরাহ। ফলে বাজারে ভারসাম্য বজায় রয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement