Mahalaya Weather Forecast: শুক্রবারও বৃষ্টি হবে, মহালয়ায় কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? জানাল হাওয়া অফিস

আগামী সপ্তাহে পুজো। পুজো পুজো মেজাজ রাজ্যজুড়ে। তার মাঝেও বৃষ্টি হয়ে চলেছে রাজ্যের নানা প্রান্তে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ঠিক কবে পুরোপুরি বিদায় নেবে, তা এখনও নিশ্চিত করে জানাতে পারছেন না আবহাওয়াবিদরা। এদিকে শনিবার মহালয়া। নদীতে তর্পণ করবেন অনেকেই। সেদিনও কি বৃষ্টি হবে? মহালয়ার সকালে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।

Advertisement
 শুক্রবারও বৃষ্টি হবে, মহালয়ায় কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? জানাল হাওয়া অফিসমহালয়ার সকালে কেমন থাকবে আবহাওয়া?

আগামী সপ্তাহে পুজো।  পুজো পুজো মেজাজ রাজ্যজুড়ে। তার মাঝেও বৃষ্টি হয়ে চলেছে রাজ্যের নানা প্রান্তে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ঠিক কবে পুরোপুরি বিদায় নেবে, তা এখনও নিশ্চিত করে জানাতে পারছেন না আবহাওয়াবিদরা। এদিকে শনিবার মহালয়া। নদীতে তর্পণ করবেন অনেকেই। সেদিনও কি বৃষ্টি হবে? মহালয়ার সকালে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।

হাওয়া অফিস কী জানাচ্ছে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহজুড়েই আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতি বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনার কথা মাথায় রেখে হলুদ সতর্কতা জারি রয়েছে। আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া যেমন থাকবে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও এক-দু'জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে । হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ১০ অক্টোবর শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে ।

মহালয়ার আবহাওয়া
দক্ষিণবঙ্গে আপাতত শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া অনেকটাই শুষ্ক হবে বলে জানিয়েছে  আবহাওয়া দফতর। ৯ অক্টোবর শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে । ওই দিন দক্ষিণবঙ্গের পূর্বদিকের জেলাগুলি, বিশেষ করে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে এক-দু'জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ অক্টোবর শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও কমে যাওয়ার সম্ভাবনা। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা থাকতে পারে।  ১১,১২ এবং ১৩ অক্টোবর অর্থাৎ, রবি-সোম-মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে । আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে এক-দু'জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তবে আজ ৮ অক্টোবর বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। রাতের দিকে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ৯ অক্টোবর শুক্রবার এক-দু'জায়গায় ভারী বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১০ অক্টোবর শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে।  তবে মহালয়ায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত উপরের দিকে জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবি ও সোমবার উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতা নিয়ে পূর্বাভাস
কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে । আগামিকাল ৯ অক্টোবর শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে । ১০ ও ১১ অক্টোবর থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

বর্ষা বিদায় কবে?
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন-চার দিনের মধ্যে রাজ্যে  বর্ষা বিদায়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে এক সপ্তাহ আগে প্রকাশিত ১৫ দিনের যে পূর্বাভাস দেওয়া হয় তাতে  ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে পূর্ব ভারত থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল । সেই হিসেবে ১০ থেকে ১৪  অক্টোবরের মধ্যে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আপাতত মনে করা হচ্ছে ।
 

POST A COMMENT
Advertisement