তারকেশ্বরে মোদীকে রসগোল্লা উপহার শুভেন্দুরতারকেশ্বরে উদযাপিত হল পশ্চিমবঙ্গ দিবস। বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন মোদী। এ দিন তারকেশ্বরে এলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মনে করিয়ে দিলেন।
প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত শুভেন্দু। বলেন, 'পশ্চিমবঙ্গ দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা ও চিঠির জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে এগিয়ে চলার অঙ্গীকার করছি'।
শুভেন্দু অধিকারীকে ৫ পাতার চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চিঠিতে তাঁকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মোদী লিখেছেন,'পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের প্রতিটি বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রণাম জানাই যাঁরা বিভিন্ন ক্ষেত্রে ভারতের সমৃদ্ধিতে অবদান রেখেছেন'। সেই সঙ্গে বাংলায় বিজেপি সরকারের গত দেড় মাসে কাজের খতিয়ানও দেন মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসাও করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বাংলায় আয়ুষ্মান ভারত, মহিলাদের সরকারি বাসে ফ্রি যাতায়াত এবং অন্নপূর্ণা যোজনা চালুর কথাও মনে করিয়ে দেন মোদী।
গঙ্গার উপরে ড্রোন শো। ফুটে উঠল বাংলার বিভিন্ন দৃশ্য। মোহিত হয়ে দেখলেন বঙ্গবাসী। ড্রোন শো দেখতে হাজির হয়েছিলেন শ'য়ে শ'য়ে মানুষ।
#WATCH | West Bengal: Light and sound show underway at Howrah Bridge on the eve of International Yoga Day.
— ANI (@ANI) June 20, 2026
PM Narendra Modi will attend the International Yoga Day Celebrations at Red Road in Kolkata tomorrow. pic.twitter.com/vVDTgLj5Xt
প্রধানমন্ত্রী মোদী: আজ থেকে রাজ্যে পিএম ফসল বিমা প্রকল্প শুরু হল। ফসল নষ্ট হলে তাতে লোকসানের থেকে সুরক্ষা পাবেন কৃষকরা।
প্রধানমন্ত্রী মোদী: আগের সরকার বছরের পর বছর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ আটকে রেখেছিল। নতুন সরকার আসার পর দ্রুত জমি হস্তান্তর হয়েছে। আর তারপর দ্রুত ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী: বাংলায় কয়েক দশক ধরে বাম ও তৃণমূল যে গর্ত তৈরি করেছিল, তা ভরার জন্য পুর্ন গতিতে বিজেপি সরকার কাজ শুরু হয়েছে। আজ এখানে কয়েকশো কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। এগুলি বাংলার বিকাশে নতুন গতি আনবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: ভোটের ফল প্রকাশ ও সরকার গঠনের পর এই প্রথম বাংলার পূণ্যভূমিতে আসার সুযোগ পেলাম। পশ্চিমবঙ্গ দিবসের এই শুভ দিনে যেন মনে হচ্ছে বাংলা কোনও এক শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। যেন বাংলা তার হৃত গৌরব পুনরুদ্ধারের পথে হাঁটতে শুরু করেছে।
এদিন তারকেশ্বরে 'পশ্চিমবঙ্গ দিবস'-এর অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি তৈরি হবে। একইসঙ্গে তাঁর জিরাটে তাঁর বাসভূমি রয়েছে, সেটি কিনবে সরকার। তারপর সংস্কার করে তৈরি হবে স্মৃতিশৌধ ও লাইব্রেরী।
পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে তারকেশ্বরে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর হাতে বাংলার বিখ্যাত রসগোল্লা ও জলভরা সন্দেশ তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তারকেশ্বরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চপার এসে নামতেই অভ্যর্থনা জানাতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রয়েছেন রাজ্যপাল আরএন রবি।
কলকাতার রেড রোডে যোগাসন করবেন প্রধামমন্ত্রী। রবিবার সকাল ৬টা ২৫ মিনিটে রেড রোডে পৌঁছবেন নরেন্দ্র মোদী। মিনিট ৪৫ যোগাসন করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সঙ্গেই যোগাসনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
২০ জুন। রাজ্যে প্রথমবার সরকারি ভাবে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। নিজের এক্স হ্যান্ডেলে এই বিশেষ দিনটি নিয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী।
বিকেল ৩টে ৪৫-এ তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন PM মোদী। এছাড়াও, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরাও মঞ্চে হাজির থাকবেন।
শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন নমো। সূত্রের খবর, সেই সভা থেকে একগুচ্ছ প্রশাসনিক ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালে রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ করা এক পোস্টে তিনি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। মোদী জানান, এই দিনটির মাধ্যমেই পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যাওয়ার পথ সুগম হয়েছিল। এ প্রসঙ্গে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা তুলে ধরে বলেন, সেই ক্ষেত্রে তাঁর অবদান ছিল অমূল্য। পাশাপাশি ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আসলে তারকেশ্বরের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের বিশেষ যোগ রয়েছে। তাই তারকেশ্বরকেই এই অনুষ্ঠানের মূল মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তারকেশ্বরের বালিগড়ি ১ নম্বর পঞ্চায়েতের বাওনারপাড় এলাকায় তারকেশ্বর-বৈদ্যবাটি রোডের পাশে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান হবে।