Relief for Farmer: আকভানের দাপটে মাঠেই পচছে বিপুল ধান, সবজি; চাষিদের ২১২ কোটি টাকার ত্রাণ ঘোষণা শুভেন্দুর

Farmer Relief for WB: রাজ্যে আকভানের দাপটে জলের তলায় বিস্তীর্ণ জমি। ফলে আতান্তরে পড়েছেন প্রায় ৫.৭৩ লক্ষ কৃষক।

Advertisement
আকভানের দাপটে মাঠেই পচছে বিপুল ধান, সবজি; চাষিদের ২১২ কোটি টাকার ত্রাণ ঘোষণা শুভেন্দুরসবজি, চাষিদের ২১২ কোটি টাকার ত্রাণ ঘোষণা শুভেন্দু অধিকারীর
হাইলাইটস
  • ঘূর্ণিঝড় আকভানের দাপট বাংলায় খুব বেশি নজরে পড়েনি।
  • বে টানা ২-৩ দিন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
  • যার জেরে মহা সর্বনাশ হয়েছে বাংলার কৃষকদের।

ঘূর্ণিঝড় আকভানের দাপট বাংলায় খুব বেশি নজরে পড়েনি। তবে টানা ২-৩ দিন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার জেরে মহা সর্বনাশ হয়েছে বাংলার কৃষকদের। অন্ততপক্ষে ৭ থেকে ৮টি জেলার কৃষকেরা পড়েছেন আতান্তরে। এমতাবস্থায় অসহায় কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হওয়া বৃষ্টিতে ফসল ও উদ্যানপালনজাত উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়া ৫.৭৩ লক্ষেরও বেশি কৃষকের জন্য প্রাথমিকভাবে ২১২.৩ কোটি টাকার ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, অবিলম্বে ত্রাণের জন্য SDRF থেকে প্রায় ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বীজ এবং অন্যান্য খাতে সহায়তা-সহ মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ২১২.৩ কোটি টাকা।

গত সপ্তাহে শুক্রবার সকালে ওড়িশার গোপালপুর উপকূলের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আকভান। এর জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। প্রাথমিক পর্যালোচনা বলছে, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধান চাষিদের।

এক আধিকারিক জানিয়েছেন, কৃষকদের পাশে রয়েছে প্রশাসন। সেচযুক্ত জমির কৃষকরা প্রতি হেক্টরে ১৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন। অন্যদিকে, বৃষ্টিনির্ভর জমির কৃষকরা প্রতি হেক্টরে ৮৫০০ টাকা পাবেন। বহুবর্ষজীবী ফসলের চাষিদের প্রতি হেক্টরে ২২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কোন কোন জেলায়, কোন কোন সবজি সবচেয়ে ক্ষতিগ্রস্থ?

প্রাথমিক হিসেব বলছে, আকভানের প্রভাবে আটটি জেলা জুড়ে প্রায় ১.৬ লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে বেশ কিছু পরিমাণে চাষ জমিতে আকভানের প্রভাব রয়েছে। আমন ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তবে ধান ছাড়াও সর্ষে, মুসুর ডাল, বিভিন্ন শাকসবজি, ফুল, কলা, পেঁপে এবং পানের বরজেরও ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভিত্তিতে জানা গিয়েছে।

Advertisement

একদিকে যেমন পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার গ্রামীণ এলাকার কয়েকটি অংশে, বিশেষ করে শ্যামপুর ও উদয়নারায়ণপুরে, প্রায় ৩৮৫ হেক্টর জমিতে পান চাষ করা ৯২৪০ জন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে, মালদার গাজোল, হবিবপুর এবং বামনগোলা ব্লকেও গত ১১ নভেম্বর শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ফসলের ক্ষতি হয়েছে। এর জেরে প্রায় ১৯ হাজার কৃষক ৮.১২ কোটি টাকার আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।

 

POST A COMMENT
Advertisement