21 July Weather Rain Update: ২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, আপনার জেলায় কেমন দুর্যোগ? আপডেট

রবিবারের পর সোমবারও বৃষ্টি চলছে শহর কলকাতায়। এরমধ্যে কাল থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে বাংলার সমস্ত জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, আপনার জেলায় কেমন দুর্যোগ? আপডেটউত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা

রবিবারের পর সোমবারও বৃষ্টি চলছে শহর কলকাতায়। এরমধ্যে কাল থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে বাংলার সমস্ত জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
শ্রাবণের শুরুতেই বঙ্গোপসাগর থেকে হু হু করে রাজ্যে  ঢুকছে জলীয় বাষ্প, আর তার জেরেই মারাত্মকভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা। উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত অবস্থান করায় রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির দাপট আরও বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাঁচি হয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছেছে। এর পাশাপাশি আগে সক্রিয় থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের উপর অবস্থান করছে। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বঙ্গোপোসাগরের  নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এ জন্য রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবারও আবহাওয়ার কোনও হেরফের হচ্ছে না। বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। রয়েছে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ফের বাড়বে। বিশেষ করে দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির  পূর্বাভাস দেওয়া হয়েছে, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। তবে এই চার দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনভর উত্তরবঙ্গের  জেলাগুলিতে তুমুল বৃষ্টির পর মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে।  এদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই পাঁচ জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এ ছাড়া, উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে সমগ্র উত্তরবঙ্গেই বৃষ্টি কমবে। কেবল জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। বাকি জেলাগুলিতে আপাতত আর কোনও সতর্কতা জারি করা হয়নি।

২১ জুলাই কলকাতায় বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। সঙ্গে থেকে থেকেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়।  কলকাতায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কলকাতার তাপমাত্রায় তেমন পরিবর্তন হয়নি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।

POST A COMMENT
Advertisement