Thursday Weather Rain Alert: সাগরে নতুন নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে তুমুল ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে; কোন কোন জেলায় বেশি?

মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অঞ্চলের কারণে নতুন করে বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি কর হয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট?

Advertisement
 সাগরে নতুন নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে তুমুল ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে; কোন কোন জেলায় বেশি?কোন কোন জেলায় ভয়ঙ্কর দুর্যোগ?


মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অঞ্চলের কারণে নতুন করে বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা  জারি কর হয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট?

ফের নিম্নচাপের পূর্বাভাস
বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে,তার জেরে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহশেষে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সপ্তাহশেষে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে দিঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেইসঙ্গে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কলকাতা-সহ রাজ্য জুড়ে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টি চলবে।  

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।  শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।  শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে,  বৃহস্পতিবার পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতর জানচ্ছে, দক্ষিণবঙ্গে উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সপ্তাহভর। 

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। শনিবার থেকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কমবে।

কলকাতা নিয়ে পূর্বাভাস
আগমী ২৪ ঘণ্টায় কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। শহরে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে শনিবার ও রবিবার আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।


 

POST A COMMENT
Advertisement