Rain Forecast Kolkata: ব্যাপক গরমের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজতে পারে কোন কোন জেলা?

গরমের দাবদাহে অস্থির দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় চড়চড় করে বাড়ছে গরম। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা প্রায় ৪০ ছুঁইছুঁই। তবে সপ্তাহের শুরুতে সোমবার স্বস্তির বার্তা রয়েছে।

Advertisement
ব্যাপক গরমের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজতে পারে কোন কোন জেলা?ব্যাপক গরমের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস
হাইলাইটস
  • গরমের দাবদাহে অস্থির দক্ষিণবঙ্গ।
  • রাজ্যের বিভিন্ন জেলায় চড়চড় করে বাড়ছে গরম।
  • দেখে নেওয়া যাক কলকাতা-সহ জেলার আবহাওয়ার পূর্বাভাস।

গরমের দাবদাহে অস্থির দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় চড়চড় করে বাড়ছে গরম। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা প্রায় ৪০ ছুঁইছুঁই। তবে সপ্তাহের শুরুতে সোমবার স্বস্তির বার্তা রয়েছে। আজ বিকেলের পর হালকা বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা। দেখে নেওয়া যাক কলকাতা-সহ জেলার আবহাওয়ার পূর্বাভাস।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে মেঘের ঘনঘটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

IMD-র পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

সোমবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় দুপুরে ব্যাপক গরম অনুভূত হতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

 

POST A COMMENT
Advertisement