Weather Rain Warning: শনিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস,কলকাতাতে দুর্যোগ কবে?

অবশেষে তীব্র দাবদাহ ও হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসীর। বাংলার সব জেলাতেই প্রবেশ ঘটেছে বর্ষার। কিন্তু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দুর্যোগ। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জুনের এই শেষ সপ্তাহে বাংলার ২৩ জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

Advertisement
শনিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস,কলকাতাতে দুর্যোগ কবে?কমলা সতর্কতা এই জেলাগুলিতে

অবশেষে তীব্র দাবদাহ ও হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসীর। বাংলার সব জেলাতেই প্রবেশ ঘটেছে বর্ষার। কিন্তু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দুর্যোগ। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জুনের এই শেষ সপ্তাহে বাংলার ২৩ জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

হাওয়া অফিসের আপডেট
 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে প্রবল বর্ষণ চলবে উত্তরের পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। 

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
 কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বিশেষ করে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ঝড়বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির স্থায়িত্ব বজায় থাকবে এবং তার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বইবে ঝোড়ো হাওয়াও। হাওড়ায় সোমবার এবং বুধবার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সোমবার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় একটানা ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা । এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার—সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার এই সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় হড়পা বানের  আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদেরা। ঝড়বৃষ্টির দাপটে ইতিমধ্যেই পাহাড়ি রাস্তাঘাট ও ডুয়ার্সের কিছু অংশে গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। ফলে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

কলকাতা নিয়ে পূর্বাভাস
বুধবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া আগামী সাত দিনে আর কলকাতায় আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম।


 

POST A COMMENT
Advertisement