Bengal Rain Weather Alert: নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, বৃষ্টি এখন চলবে, কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে? স্পেশাল বুলেটিন

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও নিস্তার নেই বৃষ্টির থেকে। ইতিমধ্যেই শহরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি চলবে বলেই পূ্র্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বর্ষণের আশঙ্কা থাকছে। আগমী দিনগুলিতে কেমন থাকবে বাংলর প্রতিটি জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, বৃষ্টি এখন চলবে, কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে? স্পেশাল বুলেটিনকোন কোন জেলায় সতর্কতা?

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও নিস্তার নেই বৃষ্টির থেকে। ইতিমধ্যেই শহরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।  দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি চলবে বলেই পূ্র্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বর্ষণের আশঙ্কা থাকছে। আগমী দিনগুলিতে কেমন থাকবে বাংলর প্রতিটি জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
নিম্নচাপ অঞ্চল এখনও সক্রিয়। সঙ্গে রয়েছে বর্ষার অক্ষরেখা। তার জেরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের  বিস্তীর্ণ এলাকায় চলতি সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তার পর তা পূর্ব দিকে গিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর রয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার সঙ্গে ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায়। এ ছাড়াও গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা উত্তরপ্রদেশের নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়েই গিয়েছে। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে ছ’টি জেলায়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের দাপটও থাকতে পারে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২টার পর বৃষ্টি নামবে। সেইমতোই বৃষ্টি শুরু হয় কলকাতায়। তিলোত্তমায় যেমন বৃষ্টি হবে, তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।  আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে বাংলার দিকেই ফিরছে নিম্নচাপ। এই পুরনো নিম্নচাপেই ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। আজ পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণনা, দক্ষিণ ২৪ পরগণাতেও বৃষ্টি হবে। আগামিকাল দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বর্ধমান, বীরভূমে।  ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও। বুধবার দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় এখনও পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। তবে স্বস্তির বিষয় হলো, আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির দাপট বজায় থাকার পূর্বাভাস রয়েছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টি। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতাতেও বৃষ্টি
কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। 

POST A COMMENT
Advertisement