Ashtami Navami Weather: মহাষ্টমীর রাতে ভ্যাপসা গরম, নবমীতে কি তাহলে বৃষ্টি? আবহাওয়ার আপডেট

প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও দ্বিতীয় সপ্তমীতে কলকাতায় আবহাওয়া ছিল একদম খটখটে। রবিবার কলকাতায় বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হয়। বলতে গেলে রবিবার, শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাওই উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার ছিল। কিন্তু, অষ্টমী ও নবমীতে কেমন থাকবে আকাশ? আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট কী জানাচ্ছে?

Advertisement
মহাষ্টমীর রাতে ভ্যাপসা গরম, নবমীতে কি তাহলে বৃষ্টি? আবহাওয়ার আপডেটদশমী পর্যন্ত আবহাওয়া থাকবে কেমন?

প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও দ্বিতীয় সপ্তমীতে কলকাতায় আবহাওয়া ছিল একদম খটখটে। রবিবার কলকাতায় বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হয়।  বলতে গেলে রবিবার, শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাওই উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার ছিল। কিন্তু, অষ্টমী ও নবমীতে কেমন থাকবে আকাশ? আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট কী জানাচ্ছে?

হাওয়া অফিস কী জানাচ্ছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , আজ ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। আগামী এক সপ্তাহ কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।  অষ্টমী থেকে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখার অনুকূল আবহাওয়া থাকার আশা করা হচ্ছে। তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হওয়ায় রোদ বাড়লে দিনের বেলায় অস্বস্তি হতে পারে।

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
গত রবিবার অর্থাৎ সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিললেও কলকাতা সহ বাকি জেলাগুলি সম্পূর্ণ শুষ্ক ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই উল্লেখযোগ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 স্বস্তির খবর উত্তরবঙ্গেও
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও এখন অনেকটাই অনুকূল। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও মহাষ্টমী থেকে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল—কোথাও আর ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

কলকাতার আবহাওয়া
সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের  আকাশ পরিষ্কার। মেঘমুক্ত আকাশে চলছে অষ্টমীর পুজো, ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার আকাশ আজ এমনই থাকবে। কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

Advertisement

তাপমাত্রার পরিবর্তন হবে?
তবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী সাত দিন রাজ্যের তাপমাত্রা মোটের উপর একইরকম থাকবে। রোদ উঠলে দিনের বেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ ভালোই অনুভূত হবে। সব মিলিয়ে, বৃষ্টির কোনও বাধা না থাকায় মহাষ্টমী ও নবমীতে ঠাকুর দেখার পরিকল্পনা নিয়ে কোনও আশঙ্কার কারণ নেই। তবে রোদের তেজ ও দুপুরের গরমের কথা মাথায় রেখেই প্যান্ডেল হপিংয়ের প্রস্তুতি নেওয়া ভালো।
 

POST A COMMENT
Advertisement