রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় Red Alert? WEATHER UPDATES

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। হাওয়া অফিস বলছে, আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা সহ বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর , ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Advertisement
রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় Red Alert? WEATHER UPDATES ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। হাওয়া অফিস বলছে, আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা সহ বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর , ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আবহওয়া দফতর জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, উত্তরপ্রদেশ, হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এ রাজ্যে পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে তা পূর্ব দিকে গিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহারের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয় অফিসের আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
IMD-এর বিশেষ বুলেটিন অনুযায়ী, উত্তরপ্রদেশের উপর থাকা নিম্নচাপ এবং মধ্য সমুদ্রপৃষ্ঠে থাকা মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
রাজ্যের ছ’টি জেলায় মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। কোথাও কোথাও বজ্রপাত এবং ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড়বৃষ্টির সতর্কতা থাকছে।  ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির সম্ভাবনাও কমবে। এর পরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের পরিস্থিতি
মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। উত্তরে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু-এক জায়গায় চলবে। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে মালদা-উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্র ও শনিবার ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Advertisement

কলকাতার আবহাওয়া
কলকাতাতে মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বৃষ্টি কমে গেলেও অস্বস্তি পুরোপুরি কাটবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে ১৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

POST A COMMENT
Advertisement