Weather Latest Forecast: ৪ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে, এই সপ্তাহে কি বৃষ্টি হবে? ২৩ জেলার পূর্বাভাস রইল

রবিবার শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই পরিস্থিতি বদলে গেল। সোমবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ০.২ ডিগ্রি উপরে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে।

Advertisement
 ৪ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে, এই সপ্তাহে কি বৃষ্টি হবে? ২৩ জেলার পূর্বাভাস রইল কলকাতায় বাড়বে গরম

রবিবার শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই পরিস্থিতি বদলে গেল। সোমবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ০.২ ডিগ্রি উপরে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে। বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?  চলুন জেনে নেওয়া যাক ২৩ জেলার আপডেট।

দক্ষিণবঙ্গে গরমে বাড়বে
আগামী তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গের  সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপর আরও চারদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। অর্থাৎ সপ্তাহজুড়ে গরমের দাপট বজায় থাকারই ইঙ্গিত মিলছে। হাওয়া অফিস বলছে, আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এ বার গরম বৃদ্ধির পালা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ, সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এর পর থেকে দক্ষিণবঙ্গের ফের ফিরতে চলেছে অস্বস্তিকর গরম। আগামী সাত দিন কোথাও ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে কখনও কখনও দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা সর্বত্রই রয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ জুন পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
তবে উত্তরবঙ্গে পরিস্থিতি বিপরীত। সেখানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বাড়বে ঝড়বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সেই সঙ্গে এই সমস্ত জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী রবিবার পর্যন্ত। সপ্তাহান্তে দুর্যোগ আরও বাড়বে। উত্তরবঙ্গে আগামী চার দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। তার পরের দু’দিনে পারদ দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে।

Advertisement

কলকাতা নিয়ে পূর্বাভাস
সোমবার সকাল থেকেই  কলকাতার আকাশে চড়া রোদ। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যার জেরে বাড়বে গরম। অস্বস্তিতে পড়তে পারেন শহরবাসী। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

বর্ষা কবে আসছে ? 
এই প্রশ্ন ঘুরছে সকলেরই মনে। যদিও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ব্যাপারে সুস্পষ্ট কোনও কথা জানায়নি হাওয়া অফিস। ইতিমধ্যেই লাক্ষাদ্বীপ ও সংলগ্ন আরবসাগরে বর্ষার প্রভাব স্পষ্ট। ক্রমে তা এগিয়ে আসছে কেরলের দিকে। যা গতিপ্রকৃতি তাতে আগামী ৩ বা ৪ জুন বর্ষা ভারতে প্রবেশ করবে বলে মনে করছেন আবহবিদেরা। কেরল ও তামিলনাড়ুর বেশ কয়েকটি জায়গায় সে সময় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই বৃষ্টি শুরু হওয়ার পর ক্রমে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে পারদ পতন শুরু হবে। 
 

POST A COMMENT
Advertisement