Dashami Weather Update: দশমী বিকেল মাটি করবে বৃষ্টি? লক্ষ্মীপুজো পর্যন্ত কেমন আবহাওয়া? লেটেস্ট আপডেট

সপ্তমীর ক্ষণিকের বৃষ্টি পুজোর আনন্দে শুরুতেই সামান্য ব্যাঘাত ঘটিয়েছিল। তবে দ্বিতীয় সপ্তমী থেকে আবহাওয়ার চিত্র অনেকটাই বদলে যায়। দিনের বেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জেলায়। দুর্গাপুজোর শেষ পর্বেও ভালো খবর শোনাল আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই দুই বঙ্গেই। ফলে বিজয়া দশমীতে চুটিয়ে মজা করতে পারবে রাজ্যবাসী।

Advertisement
দশমী বিকেল মাটি করবে বৃষ্টি? লক্ষ্মীপুজো পর্যন্ত কেমন আবহাওয়া? লেটেস্ট আপডেটবাংলার ২৩ জেলার আবহাওয়া আপডেট

সপ্তমীর ক্ষণিকের বৃষ্টি পুজোর আনন্দে শুরুতেই সামান্য ব্যাঘাত ঘটিয়েছিল। তবে  দ্বিতীয় সপ্তমী থেকে আবহাওয়ার চিত্র অনেকটাই বদলে যায়।  দিনের বেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জেলায়।  দুর্গাপুজোর শেষ পর্বেও ভালো খবর শোনাল আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই দুই বঙ্গেই। ফলে বিজয়া দশমীতে চুটিয়ে মজা করতে পারবে রাজ্যবাসী।

হাওয়া অফিস কী বলছে?
আবহাওয়া দফতর জানিয়েছে, দশমী ও একাদশীতেও মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ। তবে বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির আর কোনও আশঙ্কা নেই।  দশমীর ভাসান বা সিঁদুর খেলার আনন্দে আবহাওয়া কোনওভাবেই বাধা হয়ে দাঁড়াবে না। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে।

কলকাতার আবহাওয়া
দশমী ও একাদশীতেও কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। বিকেলের দিকে আংশিক মেঘ দেখা যেতে পারে। তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকবে।

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান সহ সর্বত্রই দিনভর শুকনো আবহাওয়া থাকবে। তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে বেলার দিকে খানিকটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যার পর চমৎকার  শীতল আমেজ উপভোগ করা যাবে। 

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী বেশ কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মাঝে মধ্যে আংশিক কালো মেঘ দেখা গেলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

লক্ষ্মীপুজোয় আবহাওয়া কেমন থাকবে?
দুর্গাপুজোর আনন্দ মিটতে না মিটতেই ঘরে ঘরে এসে পড়বে কোজাগরী লক্ষ্মীপুজো। বাঙালির সেই উৎসবের জন্যও রয়েছে সুখবর। হাওয়া অফিস জানাচ্ছে, লক্ষ্মীপুজোতেও বৃষ্টির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। ফলে আগামী বেশ কয়েকদিন রোদ ঝলমলে সুন্দর আবহাওয়ার সাক্ষী থাকবে গোটা রাজ্য। সব মিলিয়ে, উৎসবের দিনগুলোতে প্রকৃতি এখন পুরোপুরি সদয়। ফলে দশমীর প্রতিমা নিরঞ্জন এবং আসন্ন কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত রাজ্যজুড়ে প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়াই বজায় থাকবে।

Advertisement

POST A COMMENT
Advertisement