Tuesday Weather Update: মঙ্গলবার ঝেঁপে বৃষ্টি এই জেলাগুলিতে, কোথায় কোথায় সতর্কতা? ওয়েদার আপডেট

অগাস্টের শেষ সপ্তাহেও বৃষ্টি সতর্কতা বাংলায়। বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরেই ভাদ্রের শুরুতে বৃষ্টির দাপট রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। একই সঙ্গে বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যার জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

Advertisement
মঙ্গলবার ঝেঁপে বৃষ্টি এই জেলাগুলিতে, কোথায় কোথায় সতর্কতা? ওয়েদার আপডেটনিম্নচাপের তুমুল বৃষ্টিতে ভাসবে এইসব জেলা

অগাস্টের শেষ সপ্তাহেও বৃষ্টি সতর্কতা বাংলায়। বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরেই ভাদ্রের শুরুতে বৃষ্টির দাপট রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। একই সঙ্গে বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যার জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

কী বলছে হাওয়া অফিস?
আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখনও বেশ সক্রিয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে নিম্নচাপটি হয়েছে। তবে এটি ঝুঁকে রয়েছে দক্ষিণ দিকে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রয়েছে অমৃতসর থেকে শাহজাহানপুর হয়ে ডালটনগঞ্জ পর্যন্ত। এই দুয়ের প্রভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাকি জেলাতেও। হাওয়া অফিস জানাচ্ছে, বর্ষাকালীন অক্ষরেখা এখনও সক্রিয়। খাতায়কলমে বর্ষা পেরিয়ে শরৎ শুরু হয়ে গিয়েছে। কিন্তু আনুষ্ঠানিক ভাবে বর্ষা এখনও বিদায় নেয়নি। সক্রিয় বর্ষার কারণেই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে আরও কিছু দিন বৃষ্টি চলবে। সমুদ্র তুলনামূলক শান্ত থাকায় মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় তেও বৃষ্টি চলবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের কোথাও আর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। তবে সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে সাত জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় পাশাপাশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে  বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে শনিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

কলকাতা নিয়ে পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপের প্রভাবে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।  কাল কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তারপরের দুই দিন কোনও সতর্কতা নেই। আবারও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার।
 

POST A COMMENT
Advertisement