Bengal Temperature Drop Forecast: উত্তুরে হাওয়া শুরু, ১৭ ডিগ্রি নামতে পারে কলকাতায়, বাকি জেলাগুলিতে কত হবে?

রাজ্যজুড়ে শুরু হয়েছে তাপমাত্রার পতন। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের ২.৪ ডিগ্রি নীচে। চলতি সপ্তাহে পারদ আরও নামবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, শীঘ্রই রাজ্যে শীতের দাপট আরও বাড়বে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

Advertisement
উত্তুরে হাওয়া শুরু, ১৭ ডিগ্রি নামতে পারে কলকাতায়, বাকি জেলাগুলিতে কত হবে?একদিনেই ৩ ডিগ্রি পারদ পতন কলকাতায়

রাজ্যজুড়ে শুরু হয়েছে তাপমাত্রার পতন। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের ২.৪ ডিগ্রি নীচে। চলতি সপ্তাহে পারদ আরও নামবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, শীঘ্রই রাজ্যে শীতের দাপট আরও বাড়বে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
গত তিন সপ্তাহে তিনটি ঘূর্ণিঝড়ের জেরে এতদিন থমকে ছিল শীতের আগমন। এবার বাতাসে জলীয় বাষ্প কমতেই জোর বেড়েছে উত্তুরে হাওয়ার। হাওয়া অফিসের  পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে রাজ্যে শীতের আমেজ আরও বাড়বে। চলতি সপ্তাহের শেষেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১৫ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সিউড়িতে, ১৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের সমতলের ক্ষেত্রে কোচবিহারের পুণ্ডিবাড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের পার্বত্য অঞ্চলের তাপমাত্রা নেমেছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। 

কলকাতায় একদিনে ৩ ডিগ্রি পারদ পদন 
সোমবার কলকাতা  শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার সকালে তা নেমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রিতে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ৩.২ ডিগ্রি নেমেছে পারদ। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে শীতের আমেজ আরও বাড়তে চলেছে কলকাতা শহরে।  আগামী দুদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৭  ডিগ্রি সেলসিয়াসে। ফলে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি আরও বাড়বে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আরও বেশ কিছুটা নামবে বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও জোরালো হচ্ছে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতেও উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও নামতে পারে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। আকাশ পরিষ্কার থাকলে রাতের দিকে ভূ-পৃষ্ঠের তাপ দ্রুত বিকিরণ হয়। ফলে তাপমাত্রা কমতে থাকে। সেই কারণে মেঘমুক্ত আকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের অনুভূতি। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে খবর। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও আশঙ্কা নেই। নভেম্বর মাসের শেষে আন্দামান সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। তবে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়ালেও বাংলার আবহাওয়ায় তার প্রভাব পড়ার কোনও ইঙ্গিত নেই।    

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তুরে হাওয়ায় শীতের আমেজ গোটচা রাজ্যেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারে নেমে আসতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট বেশি থাকবে।

জাঁকিয়ে শীত কবে?
সাময়িকভাবে তাপমাত্রা কমলেও গোটা মরশুমে জাঁকিয়ে শীত পড়া নিয়ে সংশয়ে রয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডি-র পূর্বাভাস অনুযায়ী এবছর সমতলে শীতের দাপট তুলনামূলক কম থাকতে পারে। পাহাড়ে স্বাভাবিকের চেয়ে বেশি তুষারপাত হলেও সমতলে শীত খানিকটা ফিকে থাকার আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীদের মতে এল নিনোর প্রভাবে এবছর স্বাভাবিকের চেয়ে বেশি পশ্চিমী ঝঞ্ঝা হানা দিতে পারে। ঘনঘন পশ্চিমী ঝঞ্ঝার ফলে কাশ্মীর থেকে সিকিম পর্যন্ত হিমালয়ে প্রবল তুষারপাত হবে। কিন্তু দুই ঝঞ্ঝার মাঝে পর্যাপ্ত ফারাক না থাকায় কনকনে শুকনো উত্তুরে হাওয়া সমতলে বাধাপ্রাপ্ত হবে।  ফলে উত্তরপ্রদেশ ও বিহার ছাড়া দেশের অধিকাংশ সমতল রাজ্যেই এবার তাপমাত্রার গড় স্বাভাবিকের উপরে থাকতে পারে। ফলে বাংলায় একটানা হাড়কাঁপানো শীতের আশা এবছর কিছুটা কম বলেই মনে করছেন আবহবিদরা। নভেম্বর মাসের শেষে মৌসম ভবনের চূড়ান্ত পূর্বাভাসেই শীতের আসল ছবিটা আরও স্পষ্ট হবে।         

POST A COMMENT
Advertisement