Bengal Rain Weekly Alert: আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়-কখন?

বাড়ছে তাপমাত্রার পারদ। আক তারমধ্যেই নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চের তৃতীয় সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩টি জেলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়-কখন?সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি

বাড়ছে তাপমাত্রার পারদ। আক তারমধ্যেই নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চের তৃতীয় সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩টি জেলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপ্রদেশের উত্তরাংশ থেকে ছত্তীসগঢ় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার জেরেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন সপ্তাহে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। উত্তরবঙ্গেও চলবে ভারী বর্ষণ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, পুরো সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আজ পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় এক থেকে দু'টি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, রবিবার, সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময়ে ৪০–৫০ কিমি/ঘণ্টা গতির ঝোড়ো বাতাসও থাকতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় সোমবার ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই তালিকায় আছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি ও পার্বত্য জেলাগুলিতে রবিবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে এবং বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  পাহাড় সংলগ্ন জেলাগুলিতে বুধবার পর্যন্ত এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে।

Advertisement

কলকাতাতেও বৃষ্টি
কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। এমনিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে সোমবার দুর্যোগ বাড়বে। ওই দিন কলকাতাতেও কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে।  রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। এ ছাড়া, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে।

POST A COMMENT
Advertisement