Weekly Weather Forecast: গণেশ পুজোয় বৃষ্টি জেলায় জেলায়, নতুন সপ্তাহেই বাংলা থেকে বর্ষা বিদায়? আবহাওয়ার আপডেট

শনিবার থেকেই বৃষ্টির দাপট কমেছে শহর কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। উল্টোদিকে বৃষ্টির তীব্রতা বাড়ছে উত্তরবঙ্গে। পাহাড়-ডুয়ার্সে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে সোমবার দিন গণেশপুজো, কেমন থাকবে এদিন বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

Advertisement
গণেশ পুজোয় বৃষ্টি জেলায় জেলায়, নতুন সপ্তাহেই বাংলা থেকে বর্ষা বিদায়? আবহাওয়ার আপডেট সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে কেমন থাকছে বাংলার ২৩ জেলার আবহাওয়া?

শনিবার থেকেই বৃষ্টির দাপট কমেছে শহর কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। উল্টোদিকে বৃষ্টির তীব্রতা বাড়ছে উত্তরবঙ্গে। পাহাড়-ডুয়ার্সে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে সোমবার দিন গণেশপুজো, কেমন থাকবে এদিন বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

হাওয়া অফিস কী জানাচ্ছে?
নিম্নচাপ বর্তমানে দক্ষিণ ছত্তীসগঢ়ে অবস্থান করছে। বাংলার আবহাওয়ারউপর এই নিম্নচাপের আর কোনও উল্লেখযোগ্য প্রভাব নেই।  এদিকে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমের থেকে ওড়িশার গোপালপুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এলাকা পর্যন্ত বিস্তৃত।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, একটানা বৃষ্টির পর এবার ধীরে ধীরে বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। নিম্নচাপের মেঘ কাটিয়ে ধীরে ধীরে রোদ ঝলমলে হচ্ছে আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। মোটের উপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও দাপট অনেকটাই কমে এসেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় আপাতত ভারী বা টানা দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে।   আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সতর্কতা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের পরিস্থিতি
তবে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনই স্বস্তিদায়ক নয়।  আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের হলুদ সর্তকতাও রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

Advertisement

কলকাতা নিয়ে পূর্বাভাস
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মোটের ওপর পরিষ্কার ও রোদ ঝলমলে। শহরে আপাতত ভারী বা টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস বলছে, রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিনে বৃষ্টির দাপট অনেকটাই কমে যেতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৫.৩ মিলিমিটার।

বর্ষা বিদায় কবে?
আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্য থেকে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে বর্ষা।

POST A COMMENT
Advertisement