Kalbaishakhi Rain Alert: কলকাতায় ধেয়ে আসছে কালবৈশাখী, পারদ নামবে ৩ ডিগ্রি, ভারী বৃষ্টি কোন কোন জেলায়?

ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বেড়েছে। দমবন্ধকর পরিস্থিতিতে নাজেহাল অবস্থা। এরমাঝেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর এক ধাক্কায় বেশ খানিকটা কমতে চলেছে তাপমাত্রা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

Advertisement
 কলকাতায় ধেয়ে আসছে কালবৈশাখী, পারদ নামবে ৩ ডিগ্রি, ভারী বৃষ্টি কোন কোন জেলায়?জ্বালাপোড়া গরম থেকে এবার স্বস্তি


ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বেড়েছে।  দমবন্ধকর পরিস্থিতিতে নাজেহাল অবস্থা। এরমাঝেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর এক ধাক্কায় বেশ খানিকটা কমতে চলেছে তাপমাত্রা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। 

হাওয়া অফিস যা জানাল
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।  ২৫ মে, সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির জোড়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাকে হাই অ্যালার্টে রেখেছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।  দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে।

দক্ষিণবঙ্গে হাওয়া বদল
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও। যার জেরে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই স্বস্তির বৃষ্টি নামার আগে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের মানুষকে তীব্র গরমে নাজেহাল হতে হবে। তবে মঙ্গলবার  পর্যন্ত হাঁসফাঁস অবস্থা হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরমের বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়বৃষ্টির পরিমাণ। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের পরিস্থিতি বদলাবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কালবৈশাখী ঝড়, প্রবল বজ্রপাত এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আগামী শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যা রাজ্যবাসীকে তীব্র গরম থেকে বড়সড় রেহাই দেবে।

Advertisement

বৃষ্টি চলবে উত্তরবঙ্গে
বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তার পরে ফের উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ, সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে  বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। 

কলকাতা নিয়ে পূর্বাভাস
সোমবার সকাল থেকে কলকাতার আকাশে চড়া রোদ। আবহাওয়া দফতর জানিয়েছে, সোম ও মঙ্গলবার শহরে বজায় থাকবে গরমের দাপট। তবে বুধবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক মাত্রাতেই রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

POST A COMMENT
Advertisement