Weekly Bengal Rain Alert: ফের বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টি, কোন জেলায় কী সতর্কতা?

রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ শহরে। এদিন বৃষ্টি হবে, আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এরমধ্যেই নতুন করে নিম্নচাপের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে, বাংলা ও বাংলাদেশ উপকূলের কাছে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছিল। যা থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। নতুন এই নিম্নচাপের প্রভাবে অগাস্টের শেষ সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
 ফের বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টি, কোন জেলায় কী সতর্কতা?দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা


রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ শহরে। এদিন বৃষ্টি হবে, আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এরমধ্যেই নতুন করে নিম্নচাপের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে, বাংলা ও বাংলাদেশ উপকূলের কাছে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছিল। যা থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। নতুন এই নিম্নচাপের প্রভাবে অগাস্টের শেষ সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
হাওয়া অফিস জানাচ্ছে , উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ভারত-বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি রবিবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
গত সপ্তাহে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হয়েছিল। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জন্ম হয়েছে। এই নিয়ে অগাস্টে এটি তৃতীয় নিম্নচাপ। আর এর জেরেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। আজ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। নিম্নচাপের মূল প্রভাব পড়বে ওড়িশা ও ছত্তীসগঢ়ে।  ফলে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সোমবারের পর থেকে ঝড়বৃষ্টির তেমন কোনও সতর্কতা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।

Advertisement

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত রয়েছে। সেই কারণে সোমবার পর্যন্ত এই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালিম্পঙে ভারী বর্ষণ হতে পারে সোমবার ও মঙ্গলবার। কোচবিহারে কেবল সোমবার এই সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিঙে বেশি বৃষ্টি হতে পারে মঙ্গলবার। উত্তরের বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার পরিস্থিতি
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরের নানা প্রান্তে । বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি।

 

POST A COMMENT
Advertisement