Advertisement

'এদের মাথা, কিংপিনের একঘণ্টার রোজগার এটা...' Sarisha TMC Party Office থেকে কোটি টাকা উদ্ধারে বললেন CM Suvendu, দেখুন

সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ১ কোটিরও বেশি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করে এই টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। তৃণমূলের এই পার্টি অফিসে বসতেন 'ঋতব্রত-তৃণমূল' অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক শামিম আহমেদ। তিনি পশ্চিম মগরাহাটের বিধায়ক। সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকার হদিশ পাওয়া প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?  মুখ্যমন্ত্রীর কথায়, 'দক্ষিণ ২৪ পরগনা... এরা কারা সবাই জানে। এরা... এই টাকাগুলো... এত টাকা ওখানে তুলেছে... আনলিমিটেড টাকা। সব টাকা তো মনেই নেই কোথায় কী রেখে দিয়েছিল। থাকার কথা না। এদের কাছে এগুলো নস্যি। ডেলি রোজগার ছিল এদের। এটা এদের ডেলি রোজগার ছিল বা এদের যিনি মাথা, কিংপিন, তাঁর এক ঘণ্টার রোজগার বলা যেতে পারে।

CM Suvendu Adhikari Reaction On Crores Of Cash Recovery From TMC Party Office at Sarisha, South 24 Parganas

Advertisement
POST A COMMENT