নিম্নচাপের জেরে উত্তাল দিঘার সমুদ্র। ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল জলোচ্ছ্বাসে ফুঁসছে বঙ্গোপসাগর। ঢেউয়ের দাপটে দিঘার সৈকতে গার্ডওয়াল টপকে জল ঢুকে পড়ছে। সৈকতের ধারে যেখানে দোকানদাররা পসরা সাজিয়ে বসেন, সেখানেও প্রায় এক কোমর জল জমেছে। ক্রমশ বাড়ছে জলস্তর। পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে সৈকতজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। পর্যটকদের সতর্ক করতে দফায় দফায় চলছে মাইকিং। প্রশাসনের তরফে সমুদ্র থেকে দূরে থাকা এবং স্থানীয় সতর্কবার্তা মেনে চলার আবেদন জানানো হয়েছে। নিম্নচাপের প্রভাবে দিঘা-সহ উপকূলীয় এলাকায় আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Deep Depression Impacts On Digha Area