সাতসকালে হলদিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগল হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোক্যামিক্যালসে ন্যাপথার পাইপ লাইনে। স্থানীয়দের দাবি, বাজ পড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের জেরে জখম হয়েছে কমপক্ষে ২০ জন। জানা গিয়েছে, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে বেশ কয়েকটি ঝুপড়ির ঘর। এই ঘরগুলির বেশ কয়েকজন বাসিন্দা আগুনের ঝলসানির জেরে আহত হয়েছেন। আহতদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। হলদিয়া পেট্রোক্যামিক্যালের তরফে বলা হয়েছে, ঘটনা সম্পর্কে সংস্থা অবগত রয়েছে। আহতদের সমস্ত চিকিৎসা ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেও জানায় সংস্থা।
Haldia Petrochemical Fire Incident Latest Updates