ফ্রিজে ভর্তি ফাঙ্গাস পড়া চিকেন! আলুতে মেশানো রং! মধ্যমগ্রামের জনপ্রিয় সটার মলের এক নামী রেস্তোরাঁর কিচেনের চিত্রটা রীতিমতো ভয় ধরাচ্ছে। মঙ্গলবার সেখানে আচমকাই হানা দেয় খাদ্য দফতর। আর তাদের ফুড সেফটি অভিযানে যা ধরা পড়ে এই চিত্র। ফুড সেফটি দফতরের কর্তা প্রসেনজিৎ বটব্যালের নেতৃত্বেই স্টার মলের ওই রেস্তোরাঁয় অভিযান চলে। রেস্তোরাঁর কিচেন পর্যবেক্ষণের পর জানিয়েছেন, খাবারের গুণগত মান নিয়ে কোনওরকম আপোস করা হবে না। তিনি বলেন, 'খাবার সুরক্ষিত থাকলে তবেই তো জীবন সুরক্ষিত হবে।' ইতিমধ্যেই ওই রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়েছে।
Food Safety Officers Raid at Madhyamgram Restaurants