Holidays Of November West Bengal: নভেম্বরে রাজ্য সরকারি কর্মীদের ১৩ দিন ছুটি! দেখে নিন তালিকা

সরকার মূলত তিনটি ভাগে ছুটি দেয়। প্রথমত, ১৯৮৮ সালের ‘ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ (এনআই) অনুযায়ী গোটা দেশেই কিছু ছুটি প্রাপ্য হয় সরকারি কর্মচারীদের। দ্বিতীয়ত, রাজ্য সরকার স্থানীয় উৎসব, পরবের জন্য ছুটি দিতে পারে। তৃতীয়ত, কিছু অতিরিক্তি ছুটি দেওয়ারও সুযোগ থাকে সরকারের হাতেই। সেই মোতাবেক অক্টোবরের শেষ সপ্তাহে দু’দিন অফিস করলেও ১৩ দিনের ছুটির ব্যবস্থা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য।

Advertisement
নভেম্বরে রাজ্য সরকারি কর্মীদের ১৩ দিন ছুটি! দেখে নিন তালিকানভেম্বরে রাজ্য সরকারি কর্মীদের ১৩ দিন ছুটি! দেখে নিন তালিকা

ছুটির মরশুম শুরু হয়েছে অক্টোবরের শুরু থেকেই। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে শুরু হয়েছে ছুটি। এরপর পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজো, নবরাত্রি হয়ে দশেরা, লক্ষ্মীপুজো। মরশুম এখনই শেষ নয়। শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। চতুর্থী থেকে পুজোর ছুটি শুরু হয়েছিল। ১৮ দিন পর সোমবার খুলেছে সমস্ত সরকারি দফতর। এর মধ্যেই নতুন করে ছুটির তালিকা হাতে চলে এসেছে। যদিও তা আগেই ঘোষণা হয়েছিল।

১৩ দিন ছুটি নভেম্বরে

সরকার মূলত তিনটি ভাগে ছুটি দেয়। প্রথমত, ১৯৮৮ সালের ‘ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ (এনআই) অনুযায়ী গোটা দেশেই কিছু ছুটি প্রাপ্য হয় সরকারি কর্মচারীদের। দ্বিতীয়ত, রাজ্য সরকার স্থানীয় উৎসব, পরবের জন্য ছুটি দিতে পারে। তৃতীয়ত, কিছু অতিরিক্তি ছুটি দেওয়ারও সুযোগ থাকে সরকারের হাতেই। সেই মোতাবেক অক্টোবরের শেষ সপ্তাহে দু’দিন অফিস করলেও ১৩ দিনের ছুটির ব্যবস্থা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য।

কবে কবে কিসের ছুটি?

নভেম্বর মাসেও ১৩ দিন ছুটি মিলবে। রাজ্যের অর্থ দফতর প্রকাশিত ছুটির তালিকা বলছে, শুরু কালীপুজো দিয়ে। তবে ১২ নভেম্বর কালীপুজো এ বার রবিবারে। তাতে কী! ধনতেরসে ছুটি না থাকলেও শনিবার বলে অফিস যেতে হবে না অনেককেই। এর পরেও সুখবর হল, রাজ্য কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে ১৩ ও ১৪ নভেম্বর। তার পরের দিন ১৫ নভেম্বর ভাইফোঁটার ছুটি। একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। তবে দুই ছুটি মিলে যাওয়ার দুঃখ নেই। ১৬ নভেম্বর বৃহস্পতিবারটা ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন। এ বার ছটও রবিবার। ১৯ নভেম্বর। রাজ্যে ছটেরও অতিরিক্ত ছুটি রয়েছে ২০ নভেম্বর, সোমবারে। সেই হিসাবে ১৮ থেকে ২০ নভেম্বর টানা ছুটি মিলবে। মাসের শেষ ছুটির দিন গুরু নানকের জন্মদিন ২৭ নভেম্বর। সেটাও সোমবার হওয়ায় টানা তিন দিনের ছুটির আমেজ পাবেন অনেকেই।

পাশাপাশি ছুটি ব্যাঙ্কও

অক্টোবর মাস থেকেই উৎসব শুরু। নভেম্বর মাসেও তার রেশ চলছে। ফলে অক্টোবরের মতো নভেম্বর মাসেও অনেকগুলি দিন ব্যাঙ্ক বন্ধ থাকে, তাই ব্যাঙ্কে কোনও কাজ থাকলে ছুটির তালিকা দেখেই বাড়ি থেকে বের হন। এটা যেন না হয় যে আপনি ব্যাঙ্কে পৌঁছবেন এবং সেখানে গিয়ে তালা ঝুলতে দেখবেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) দেশের ব্যাঙ্কগুলিকে নিয়ন্ত্রণ করে। তবে ব্যাঙ্কের ছুটি মূলত রাজ্যের উপর নির্ভর করে। তাই রাজ্য ভেদে ব্যাঙ্কের ছুটি (Bank holiday) আলাদা হয়। এখানে নভেম্বরে (November) ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা দেখুন।

Advertisement

নভেম্বর মাসে ব্যাঙ্ক ছুটি

নভেম্বর মাসে প্রায় অর্ধেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। মাসে চারটি রবিবার এবং প্রথম ও দ্বিতীয় শনিবার ছাড়া রাজ্যের ছুটি অনুসারে ব্যাঙ্কে একাধিক ছুটি রয়েছে। রাজ্য অনুযায়ী সম্পূর্ণ তালিকা দেখে নিন…

১ নভেম্বর- এই দিনটি কন্নড়দের রাজ্যোৎসব এবং করভা চৌথ। কর্ণাটক, মণিপুর এবং হিমাচল প্রদেশে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৫ নভেম্বর- এই দিনটি রবিবার। ১০ নভেম্বর- ওয়ানগালা উৎসবের কারণে এই দিনে মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১১ নভেম্বর- এই দিনটি মাসের দ্বিতীয় শনিবার। ১২ নভেম্বর- এই দিনটি রবিবার। দিওয়ালিও এই দিনে। ১৩ নভেম্বর- এই দিনটি দীপাবলি এবং গোবর্ধন পূজার ছুটি হবে। ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিম, মণিপুর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১৪ নভেম্বর- এই দিনটি বালি প্রতিপদ। এই দিনটি গুজরাট, কর্ণাটক, সিকিম এবং মহারাষ্ট্রে ব্যাঙ্ক ছুটির দিন। ১৫ নভেম্বর- ভাই দুজ ওরফে ভাইফোঁটা এবং চিত্রগুপ্ত জয়ন্তীর কারণে, সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে এই দিনে ব্যাঙ্ক ছুটি থাকবে। ১৯ নভেম্বর- এই দিনটি রবিবার। ২০ নভেম্বর- এদিন ছট পুজো। বিহারের পাশাপাশি রাজস্থানেও ছুটি থাকবে। ২৩ নভেম্বর- সেং কুটস্নেম এবং ইগাস বাগওয়ালের উত্সব পালিত হবে। এদিন উত্তরাখণ্ড ও সিকিমে ছুটি থাকবে। ২৫ নভেম্বর- এই দিনটি চতুর্থ শনিবার। ২৬ নভেম্বর – রবিবার ছুটি ২৭ নভেম্বর- গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা উৎসব পালিত হবে। এই দিনটি ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশে ছুটি থাকবে। ৩০ নভেম্বর- কনকদাস জয়ন্তী। এদিন কর্নাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

 

POST A COMMENT
Advertisement