কেন্দ্রীয় বাহিনী জিজ্ঞাসাবাদ করছিল, হঠাত্‍ গুলি, ঝাড়গ্রামে আশঙ্কাজনক ২ বালি খাদান শ্রমিক

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদের সময়ে আচমকাই চলল গুলি। আহত হলেন ২ বালি খাদান কর্মী। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেতকুঁদরি এলাকায়। ইতিমধ্যেই গুলিবিদ্ধ ২ জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement
কেন্দ্রীয় বাহিনী জিজ্ঞাসাবাদ করছিল, হঠাত্‍ গুলি, ঝাড়গ্রামে আশঙ্কাজনক ২ বালি খাদান শ্রমিকঝাড়গ্রামে গুলিবিদ্ধ ২ বালি খাদান শ্রমিক
হাইলাইটস
  • জওয়ানদের জিজ্ঞাসাবাদের সময়ে আচমকাই চলল গুলি
  • আহত হলেন ২ বালি খাদান কর্মী
  • কীভাবে গুলিবিদ্ধ হলেন তাঁরা?

জওয়ানদের জিজ্ঞাসাবাদের মাঝে আচমকাই চলল গুলি। গুরুতর জখম হলেন দুই বালি খাদান কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টা ৫মিনিট নাগাদ ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার বেতকুঁদরি এলাকায়। রাতে তখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে এলাকা। সে সময়ে দিনভর কাজ শেষে ফিরছিলেন দুই বালি খাদান কর্মী। পথে CISF জওয়ানরা তাঁদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আচমকাই গুলি চলার ঘটনায ঘটে। গুরুতর জখম হন দুই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকের নাম শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডল। তাঁদের বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর থানার রামচন্দ্রপুর এলাকায়। জীবিকার তাগিদে তাঁরা বিনপুর-১ ব্লকের একটি বালি খাদানে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজ শেষে ফেরার পথে বেতকুঁদরি এলাকায় দায়িত্বে থাকা CIF জওয়ানরা তাঁদের থামিয়ে নাম-পরিচয় জানতে চান। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলাকালীন আচমকাই এক জওয়ানের বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়। তাতেই গুলিবিদ্ধ হন দুই শ্রমিক।

শুভদীপ ঘোষের বুকের পিছনের অংশ ও বাঁ পায়ে গুলি লাগে। অমিত মণ্ডলেরও বাঁ পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় দু'জনেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

ঘটনায় ঝাড়গ্রাম জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানান, প্রাথমিক তদন্তে CISF-এর একটি বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি চলা সংক্রান্ত তথ্য সামনে এসেছে। তবে কী পরিস্থিতিতে গুলি চলল এবং সেখানে কোনও ধরনের গাফিলতি ছিল কি না, তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আহত দুই যুবককে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। 
 

 

POST A COMMENT
Advertisement