SIR-র বিরোধিতায় পথে নামবে তৃণমূলনানা ধরনের দুর্নীতির অভিযোগে জর্জরিত সদ্য ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেসের বহু নেতার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রায় ১৫০ জন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক এবং শীর্ষস্থানীয় নেতার নাম ইতিমধ্যেই প্রশাসনের নজরে এসেছে। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়েছে বিপুল সংখ্যক অভিযোগ, যা আগামী দিনে আরও বাড়তে পারে।
এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে, যেখানে প্রায় ১৫০ জন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও নেতার নাম রয়েছে। প্রশাসন সূত্রের দাবি, খুব শীঘ্রই এই তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং ধরপাকড় শুরু হতে পারে।
অভিযোগের তালিকায় রয়েছে জমি দখল, সিন্ডিকেট চালানো, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ১০০ দিনের কাজের টাকা নয়ছয়, অবৈধ বালি-মাটি-গোটা কয়লা ও পাথর ব্যবসা, এমনকি চাকরি দেওয়ার নাম করে বিপুল অর্থ তোলার মতো গুরুতর অভিযোগও। প্রশাসনের মতে, দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্রের মাধ্যমে এই সমস্ত কার্যকলাপ চলেছে।
সূত্র আরও জানিয়েছে, অভিযোগ থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে থানায় দায়ের হওয়া এফআইআরে সংশ্লিষ্ট শীর্ষ নেতাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, বরং তাঁদের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করেই তদন্ত এগিয়েছে। এই অবস্থার পরিবর্তনে এবার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্য প্রশাসনের দাবি, কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত নেতাদের রেয়াত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।