Abhishek Banerjee: ভবানীপুর থানায় হাজির অভিষেক, কোন মামলায় তলব পুলিশের?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে ভবানীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি ২৭ মে ২০২৬-এ নথিভুক্ত হয়। মামলার নম্বর ১২১। মে মাসে সমাজমাধ্যম X-এ প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করেই এই মামলা। সেই তলব মেনে শনিবার ভবানীপুর থানায় উপস্থিত হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
ভবানীপুর থানায় হাজির অভিষেক, কোন মামলায় তলব পুলিশের?ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ছবি:এএনআই)
হাইলাইটস
  • ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে ভবানীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে
  • মামলাটি ২৭ মে ২০২৬-এ নথিভুক্ত হয়
  • সেই তলব মেনে শনিবার ভবানীপুর থানায় উপস্থিত হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ভবানীপুর থানায় হাজির হলেন মমতাপন্থী তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর মে মাসে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টের জন্যই তলব করা হয়েছিল তাঁকে। সেই তলব মেনে শনিবার ভবানীপুর থানায় উপস্থিত হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের তরফে তাঁকে এই নোটিস পাঠানো হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে করা পোস্টের জন্যই তাঁকে তলব করা হয় বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে ভবানীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি ২৭ মে ২০২৬-এ নথিভুক্ত হয়। মামলার নম্বর ১২১। মে মাসে সমাজমাধ্যম X-এ প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করেই এই মামলা।

অভিযোগ, ওই পোস্টে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল। বিশেষ করে, সেখানে 'বাংলা বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের পেটোয়া জ্ঞানেশ কুমার' বলে মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬(১)(এ), ১৯৬(১)(সি), ৩৫৩(১)(বি) এবং ৩৫৩(২) ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। এই ধারাগুলি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো এবং মানুষের অশান্তি তৈরি করতে পারে, এমন মন্তব্য বা বক্তব্যের সঙ্গে সম্পর্কিত।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত এখনও চলছে। সেই ঘটনাতেই অভিষেককে পুলিশ তলব করেছে বলে জানা যাচ্ছে।

নতুন করে নোটিস গিয়েছে পুলিশের

ওদিকে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালেই তাঁর কালীঘাটের বাড়িতে ফের নোটিস পাঠায় পুলিশ। হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে তলব করেছে গিরিশ পার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে হবে অভিষেককে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের হয়েছে।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ কয়েক জন পুলিশ আধিকারিককে নিয়ে মন্তব্য করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিযোগ, তাঁর বক্তব্যে হুমকির সুর ছিল।

Advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে গত ৩১ অক্টোবর অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর দাবি, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন অভিষেক, যা পুলিশকে সরাসরি হুমকি দেওয়ার সামিল।

এরপরই অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। সেই মামলাতেই এবার তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

 

POST A COMMENT
Advertisement