মঙ্গলবার লোকসভাতেও কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান। Abhishek Banerjee X post: 'লক্ষ্মীর ভাণ্ডার, আয়ুষ্মানে নজর নেই। এই সরকার আমার বিরুদ্ধে FIR করতেই ব্য়স্ত।' সোশ্যাল মিডিয়ায় নতুন BJP সরকারের তীব্র সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভাতেও কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান। তারপর এক্স হ্যান্ডেলে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধেও সরব হলেন। সব মিলিয়ে এদিন কেন্দ্র ও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এক্স-এ কড়া ভাষায় পোস্ট বললেন, 'বিরোধী শিবিরের ভয় দেখানো বা পুলিশ-আদালত করার এই কৌশলে তিনি বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না।'
'আয়ুষ্মান ভারত, লক্ষ্মীর ভাণ্ডার ভুলে খালি আমাকেই আটকানোর খেলা চলছে'
বুধবার নিজের 'এক্স' হ্যান্ডেলে বিজেপি সরকারকে সরাসরি নিশানা করেন অভিষেক। লেখেন, বাংলায় ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার সাধারণ মানুষকে সুযোগ-সুবিধা দেওয়ার চেয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) করতেই বেশি ব্যস্ত।
I think the BJP government, after coming to power in West Bengal has spent more time registering FIRs against me than delivering Ayushman Bharat and Lakshmir Bhandar benefits to the people who actually need them.
— Abhishek Banerjee (@abhishekaitc) July 28, 2026
It’s equally interesting to see a section of the media amplify…
অভিষেকের অভিযোগ, 'পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও এফআইআর করা হচ্ছে। সাংসদ হিসেবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি যে সমস্ত জনকল্যাণমূলক কাজ করেছেন; যেমন বিনামূল্যে মানুষের শারীরিক পরীক্ষা বা কোভিডের সময় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, রাস্তাঘাট নির্মাণ ও এলাকার পরিকাঠামো তৈরি করা; সেই সব ভাল কাজই বিজেপি নিশানা করছে।' তিনি আরও কটাক্ষ করে বলেন, 'তথাকথিত 'ডাবল ইঞ্জিন' সরকার যে দেশের ও সমাজের এই ধরনের ভাল কাজের এত বিরোধী হতে পারে, তা ভাবাই যায় না।'
'আমি পিছু হঠব না, যা করার করে নিন'
বিরোধী পক্ষ ও সংবাদমাধ্যমের উদ্দেশ্যে অভিষেক বলেন, 'এই ধরনের মিথ্যা মামলা ও চাপ সৃষ্টির কৌশলে আমাকে ভয় পাওনো যাবে না। আমার গতি থামানো যাবে না। বিজেপি যা করার তা করতে পারে। জনগণ আমাকে যে কাজের জন্য নির্বাচিত করেছেন, আমি সেই জনসেবার কাজই করে যাব।'
নিট ও প্রশ্নফাঁস নিয়ে লোকসভাতে সরব অভিষেক
শুধু সোশ্যাল মিডিয়ায় বার্তা নয়, এর আগে লোকসভাতে প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তবে লোকসভায় পরীক্ষা সংক্রান্ত বিলে সমর্থন জানান অভিষেক। বলেন, 'সরকার নিজেই আগে শিক্ষা ব্যবস্থায় আগুন লাগিয়েছে। এখন নেভাতে এক বালতি জল নিয়ে আসছে। এর জন্য বাহবা দেওয়ার কিছু নেই।' বলেন, 'শুধু আইন বদলে দিলেই এতদিনের ব্যর্থতা মুছে যায় না। কেন্দ্র মেধার সম্মান রাখার বিষয়ে সম্পূর্ণ ফেল।'