Adhir Chowdhury: অধীরের কনভয়ে ট্রাকের ধাক্কা, কংগ্রেসের অভিযোগ, 'খুনের ষড়যন্ত্র'

প্রচার থেকে ফেরার সময় অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ে ট্রাকের ধাক্কা। কান্দি থেকে বহরমপুর ফিরছিলেন কংগ্রেস প্রার্থী। খুনের ষড়যন্ত্র বলে দাবি করেন কংগ্রেসের মিডিয়া ইনচার্জ কেতন জয়সওয়াল। এই ঘটনায় এফআইআর করা হবে বলে তিনি জানান। তবে নিরাপদ আছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। কোনও আঘাত পাননি।

Advertisement
অধীরের কনভয়ে ট্রাকের ধাক্কা, কংগ্রেসের অভিযোগ, 'খুনের ষড়যন্ত্র'অধীর চৌধুরীর কনভয়ে ট্রাকের ধাক্কা

প্রচার থেকে ফেরার সময় অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ে ট্রাকের ধাক্কা। কান্দি থেকে বহরমপুর ফিরছিলেন কংগ্রেস প্রার্থী। খুনের ষড়যন্ত্র বলে দাবি করেন কংগ্রেসের মিডিয়া ইনচার্জ কেতন জয়সওয়াল। এই ঘটনায় এফআইআর করা হবে বলে তিনি জানান। তবে নিরাপদ আছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। কোনও আঘাত পাননি।

কেতন জানান, "অধীরবাবুর প্রচার ছিল কান্দিতে। সেখান থেকে ফিরছিলাম। আমি এসকর্ট ভ্যানে ছিলাম। হঠাৎ করে ডান দিক থেকে এসে একটি ট্রাক কনভয়ের সামনের গাড়িতে ধাক্কা মারে। আমার ঘাড়ে লাগে। অধীরবাবুর গাড়ি ওই গাড়ির পিছনেই থাকে। আমাদের সন্দেহ হচ্ছে ওনার সঙ্গে দুর্ঘটনা করার কোনও ষড়যন্ত্র ছিল। আধ ঘণ্টা পুলিশ আসেনি। গত তিন-চারদিন ধরে ওনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। সবমিলিয়ে মনে হচ্ছে খুনের ষড়যন্ত্র হয়েছে।"

তিনি বলেন, "অধীরবাবুর গাড়িতে লাগলে খালে পড়ে যেত। এই ঘটনায় এফআইআর করা হবে। অধীরবাবু বাড়িতে নিরাপদে ফিরে গিয়েছেন। এই ঘটনায় তদন্ত করার দরকার আছে।"

মঙ্গলবারই অধীরের কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হয়। মহিলা-সহ পাঁচজন অতিরিক্ত জওয়ান দেওয়া হয়। অধীর সাংসদ থাকাকালীন ‘ওয়াই প্লাস’ কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। তখন পাঁচজন জওয়ান তাঁকে নিরাপত্তা দিত। লোকসভা নির্বাচনে হেরেও তাঁর নিরাপত্তা রক্ষী তোলেনি কেন্দ্র। সেই ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা সহ আরও পাঁচজন অর্থাৎ ১০ জন তাঁর নিরাপত্তায় রয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তার পাশাপাশি রাজ্য পুলিশের দুই কনস্টেবলও তাঁর নিরাপত্তায় আছেন।

সম্প্রতি প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় অধীরকে। তাঁকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি মহিলারা বিক্ষোভ দেখান। এরপর তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।
 

POST A COMMENT
Advertisement