Agnimitra Paul: 'ডেমোক্রেসি নিয়, ডিম-ও-ক্রেসি চলছে,' অগ্নিমিত্রার কথায় হাসির রোল BJP কার্যালয়ে

ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকেই নিশানা করলেন অগ্নিমিত্রা পল। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে বলেন, বাংলায় এখন ‘ডেমোক্রেসি’ নয়, ‘ডিমোক্রেসি’ চলছে।

Advertisement
'ডেমোক্রেসি নিয়, ডিম-ও-ক্রেসি চলছে,' অগ্নিমিত্রার কথায় হাসির রোল BJP কার্যালয়েডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকেই নিশানা করলেন অগ্নিমিত্রা পল।
হাইলাইটস
  • TMC নেতাদের উদ্দেশে ডিম ছোড়ার ঘটনায় সরগরম বাংলার রাজনীতি।
  • তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল।
  • বললেন, পশ্চিমবঙ্গে এখন আর ডেমোক্রেসি নয়, 'ডিমোক্রেসি' চলছে।

Agnimitra Paul: TMC নেতাদের উদ্দেশে ডিম ছোড়ার ঘটনায় সরগরম বাংলার রাজনীতি। এহেন আবহেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। আসানসোলে দলের জেলা কার্যালয়ে এক কর্মসূচিতে বললেন, পশ্চিমবঙ্গে এখন আর ডেমোক্রেসি নয়, 'ডিমোক্রেসি' চলছে।

রবিবার আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অগ্নিমিত্রা। বলেন, দেশে গণতন্ত্র বা ডেমোক্রেসির কথা বলা হয়। কিন্তু বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেন এক ভিন্ন ছবি তুলে ধরছে। তাঁর কটাক্ষ, 'এখন বাংলায় ডেমোক্রেসি নয়, ডিমোক্রেসি চলছে।'

ডিম ছোড়া নিয়ে ব্যঙ্গের সুরে বলেন, 'এখন ডিমের দোকানে নাকি দু’ধরনের ডিম পাওয়া যায়। এক ধরনের ডিম খাওয়ার জন্য, আর এক ধরনের ডিম ছোড়ার জন্য। ছোড়ার ডিমের দাম আবার বেশি।'

অগ্নিমিত্রার অভিযোগ, রাজ্যে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী তৃণমূল নেতৃত্ব। নাম না করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন। তাঁর দাবি, শাসকদলের নেতাদের ভাষা ও আচরণের জেরেই প্রতিবাদের এই ধরনের নতুন প্রবণতা দেখা যাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা বলেন, রাজনৈতিক প্রতিবাদের এই রূপই এখন বাংলার 'ডিমোক্রেসি'। তাঁর মতে, দীর্ঘদিন ধরে রাজ্যে নানা অভিযোগ ও বিতর্ক চলছে। এই সবের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেরিয়ে আসছে।

আসানসোলের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, গত ১৫ বছরে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভই বিভিন্ন জায়গায় প্রতিবাদের আকার নিচ্ছে। অগ্নিমিত্রার আরও দাবি, রাজ্যের অন্যান্য এলাকার মতো আসানসোলেও আগামিদিনে জনতার প্রতিবাদ হতে পারে।   

POST A COMMENT
Advertisement