শনিবার শুভেন্দু সহ ২০৭ বিধায়কের সঙ্গে অমিত শাহর বৈঠক, ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। সূত্রের খবর, এই বৈঠকেই নতুন পশ্চিমবঙ্গ সরকারের আগামী পাঁচ বছরের রূপরেখা, অগ্রাধিকার এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হতে পারে।

Advertisement
শনিবার শুভেন্দু সহ ২০৭ বিধায়কের সঙ্গে অমিত শাহর বৈঠক, ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনরাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ভারসাম্য বজায় রাখতে চাইছে বিজেপি।
হাইলাইটস
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন।
  • সূত্রের খবর, এই বৈঠকেই নতুন পশ্চিমবঙ্গ সরকারের আগামী পাঁচ বছরের রূপরেখা, অগ্রাধিকার এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হতে পারে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। সূত্রের খবর, এই বৈঠকেই নতুন পশ্চিমবঙ্গ সরকারের আগামী পাঁচ বছরের রূপরেখা, অগ্রাধিকার এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হতে পারে।

বিজেপির এক বরিষ্ঠ নেতার দাবি, শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছবেন শাহ। শনিবারের বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দলের ২০৭ জন বিধায়ক এবং রাজ্য নেতৃত্বের। বৈঠকে সরকারের কাজের গতি, প্রশাসনিক অগ্রাধিকার এবং সংগঠনের ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী ছাড়াও মাত্র পাঁচজন মন্ত্রীর দফতর বণ্টন হয়েছে। ফলে বাকি মন্ত্রীদের নাম ও তাঁদের দায়িত্ব নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বিজেপি নেতৃত্ব চাইছে দ্রুত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করে প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যেতে।

রাজনৈতিক মহলে জোর জল্পনা, রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্তকে শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। ইতিমধ্যেই তিনি বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে খবর। পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সুরির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় ঘুরছে।

দলের এক জাতীয় নেতা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিজেপি ভোটে জয় পেয়েছে। তাই নতুন সরকারকে এমন কোনও পথে না হাঁটার বার্তাই বিধায়কদের দেবেন অমিত শাহ।

ইতিমধ্যেই রাজ্য সরকার কিছু পদক্ষেপও শুরু করেছে। অননুমোদিত টোলপ্লাজা ও বেআইনি পার্কিং ব্যবস্থা তুলে দেওয়ার নির্দেশ জারি হয়েছে। অন্যদিকে নগরোন্নয়ন ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ১২৮টি পুরসভার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, কাজের গুণমান যাচাই না হওয়া পর্যন্ত ঠিকাদারদের বকেয়া টাকা মেটানো যাবে না।

এদিকে বিজেপির সামনে এখন আরেকটি বড় চ্যালেঞ্জ, দলে যোগ দিতে ইচ্ছুক বিপুল সংখ্যক মানুষকে কীভাবে সামলানো হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য আপাতত নতুন সদস্য অন্তর্ভুক্তিতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Advertisement

শাহের সফরের আগে শুক্রবার বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশল ও দলীয় নেতা ও বিধায়কদের সঙ্গে একাধিক বৈঠক করবেন বলে সূত্রের খবর।

 

POST A COMMENT
Advertisement